Tranding

গাজায় টানেলে ইসরাইলের অভিযানে নিহত ৪০–এর বেশি হামাস যোদ্ধা

গাজা উপত্যকার রাফাহ এলাকায় টানেল নেটওয়ার্কে ইসরাইলের সামরিক অভিযানে ৪০ জনেরও বেশি হামাস যোদ্ধা নিহত হয়েছে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে। রোববার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, গত সপ্তাহেই এই অভিযান পরিচালনা করা হয়। ইসরাইলের দাবি, দক্ষিণ গাজার টানেলগুলোতেই বহু হামাস সদস্য লুকিয়ে রয়েছে।

শনিবার সেনাবাহিনী আরও জানায়, টানেল থেকে বেরিয়ে আসা চারজন সশস্ত্র ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং তারা নিহত হয়।

গত ৪০ দিন ধরে ইসরাইলি বাহিনী পূর্ব রাফাহর বিভিন্ন এলাকায় অভিযান জোরদার করে রেখেছে। সামরিক বাহিনীর বক্তব্য, ওই অঞ্চলের ভূগর্ভস্থ টানেলের পথ ধ্বংস করা এবং সেখানে অবস্থান নেওয়া সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের নির্মূল করাই তাদের মূল লক্ষ্য।

ইসরাইল জানায়, গত সপ্তাহে অন্তত ৪০ হামাস সদস্যকে হত্যা করা হয়েছে এবং গোষ্ঠীটির কয়েকটি অবকাঠামো ধ্বংস করা হয়েছে।

এদিকে, বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দক্ষিণ গাজার টানেল নেটওয়ার্কে লুকিয়ে থাকা হামাস যোদ্ধাদের বিষয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে।

বুধবার হামাস প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করে জানায়, তারা মধ্যস্থতাকারী দেশগুলিকে ইসরায়েলকে নিরাপদ পথ নিশ্চিত করতে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে।

ছবি: সংগৃহীত 

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.