Tranding

‘জেনারেশন জেড 212’-এর দাবি: মরক্কো সরকারকে পদত্যাগ করতে হবে

রাবাত: মরক্কোতে টানা ছয় দিন ধরে চলা বিক্ষোভের পর যুব আন্দোলন ‘জেনারেশন জেড 212’ শুক্রবার সরকারের পদত্যাগের দাবি জানিয়েছে। আন্দোলনকারীদের মূল দাবি হলো স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নতি এবং নাগরিকদের সাংবিধানিক অধিকার রক্ষা।

রাজধানী রাবাতসহ কাসাব্লাঙ্কা, আগাদির ও মারাকেশে হাজারো তরুণ শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেন। তারা শ্লোগান দেন— “আমরা শুধু স্টেডিয়াম নয়, হাসপাতাল চাই”, “জনগণ চায় স্বাস্থ্য ও শিক্ষা”।

তবে বুধবার রাতে সহিংসতায় দক্ষিণাঞ্চলে তিনজন নিহত হন, যখন তারা একটি দারোগা ক্যাম্পে প্রবেশের চেষ্টা করেছিলেন বলে পুলিশের দাবি। এ ঘটনায় পুলিশ প্রায় ৪০০ জনকে গ্রেপ্তার করেছে।

সরকারি মুখপাত্র জানান, মৃতরা অস্ত্র লুটের চেষ্টা করেছিল এবং আত্মরক্ষার জন্য গুলি চালানো হয়। তবে মানবাধিকার সংস্থাগুলো বিক্ষোভকারীদের গ্রেপ্তারের নিন্দা করেছে।

প্রধানমন্ত্রী আজিজ আখনোশ তিনজনের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে ‘জেনারেশন জেড 212’ জোর দিয়ে বলেছে, তাদের বিক্ষোভ সর্বদাই শান্তিপূর্ণ থাকবে।

এই আন্দোলনের সূচনা হয় সেপ্টেম্বরে আগাদিরে, যখন হাসপাতালে সিজারিয়ান করার অপেক্ষায় আটজন গর্ভবতী নারীর মৃত্যু হয়। ঘটনাটি দেশের তরুণ প্রজন্মকে ক্ষুব্ধ করে তুলেছে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.