‘ভারত-রাশিয়া সম্পর্ক অটুট’— ট্রাম্পকে কড়া বার্তা মস্কোর
অনলাইন, বঙ্গ দর্পণ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, রাশিয়া থেকে তেল আমদানির কারণে। পাশাপাশি, একাধিকবার ভারতকে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এরই মধ্যে ভারতের পাশে দাঁড়িয়ে কড়া বার্তা দিল রাশিয়া। রুশ বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারত-রাশিয়া সম্পর্ক এতটাই দৃঢ় যে, তা ভাঙা সম্ভব নয়।রুশ সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, বহিরাগত চাপ কিংবা সমালোচনা সত্ত্বেও ভারত সবসময় রাশিয়ার পাশে থেকেছে। অন্য কিছু কল্পনা করাই কঠিন। দু’দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব এবং সহযোগিতার ঐতিহ্যকেই সম্মান জানায় নয়াদিল্লি। বর্তমানে মহাকাশ অভিযান, পারমাণবিক শক্তি, তেল অনুসন্ধান, সামরিক ও অসামরিক খাতে দুই দেশ একসঙ্গে কাজ করছে।