বহুবিধ প্রকল্প ও লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে চাঁদপুর আলিয়া একাডেমী
বঙ্গদর্পন এর বিশেষ প্রতিবেদন- বর্তমান সময়ে এবং বর্তমান পরিস্থিতিতে মূল্যবোধের শিক্ষার বড়ই অভাব ।শুধুমাত্র পুথিঁগত শিক্ষা অর্জন করে ছাত্রছাত্রীরা পাচ্ছে রঙিন মার্কশিট, সার্টিফিকেট, মানপত্র ইত্যাদি । কিন্তু প্রকৃত অর্থে তারা সমাজ থেকে থাকছে বিচ্ছিন্ন আর জাতির জন্য তাদের কোন ভাবনাই তৈরি হচ্ছে না। এর জন্য কোমলমতি শিক্ষার্থীরা যতটা দায়ী তার থেকে অনেক বেশি দায়ী আমাদের পারিপার্শ্বিক সমাজ ব্যবস্থা ।এরকমই এক পরিস্থিতিতে বিগত ২০১৫ সালে দেগঙ্গা এলাকার স্বনামধন্য শিক্ষাসেবী ও সমাজসেবী মরহুম জনাব আলহাজ্ব মোহাম্মাদ শফিকুর রহমান সাহেবের আন্তরিক প্রচেষ্টায় নিজস্ব জমির গড়ে তোলেন চাঁদপুর আলিয়া একাডেমি ফর বয়েজ নামের এই ক্ষুদ্র অথচ মহতী শিক্ষা-প্রতিষ্ঠান ।
একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সমাজসেবী হিসাবে গ্রহণযোগ্য ব্যক্তি মরহুম হাজী-সাহেবের উদ্দেশ্য ছিল প্রকৃত মানুষ গড়ার । যার লক্ষ্যে তিনি শুরু থেকেই সিলেবাস ভিত্তিক আধুনিক শিক্ষার পাশাপাশি সংযোজন করেছিলেন ধর্মীয় ও মূল্যবোধের শিক্ষা । তার উদ্দেশ্য ছিল প্রকৃত মানুষ গড়ার। যার মধ্যে থাকবে মনুষ্যত্ববোধ, বিবেক, সুবুদ্ধি, নৈতিক চিন্তা ধারা এবং ধর্মীয় আদর্শ সহ মূল্যবোধ সম্পন্ন আদর্শ।তাই ইংরেজি ২০১৫ সালে তিনি প্রতিষ্ঠা করেন চাঁদপুর আলিয়া একাডেমি ফর বয়েজ নামের এই শিক্ষা প্রতিষ্ঠান ।
দেখতে দেখতে ১০ বছরে পদার্পণ করল এই শিক্ষা প্রতিষ্ঠান । বয়েজ সেকশনের পাশাপাশি গার্লস সেকশন চালু হয়েছে ২০১৮ সালে ঠিক লকডাউন পিরিয়ডের আগের মুহূর্তেই । বিগত ২০২০ সালের ১২ ই আগস্ট এই ব্যক্তিত্ব সম্পন্ন সমাজসেবী ও শিক্ষাসেবী ইন্তেকাল করেন । সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তার পুত্র আলহাজ্ব ডক্টর ফিরোজ উদ্দিন মোহাম্মাদ শফী। যিনি নিজে পেশাগত ভাবে একজন শিক্ষক এবং সমাজসেবী । তার বলিষ্ঠ পদক্ষেপ ও পরিচালনায় চাঁদপুর আলিয়া একাডেমী ফর বয়েজ এগিয়ে চলেছে আপন গতিতে ।
উচ্চ মাধ্যমিকের স্তরের এই প্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত আবাসিক ভাবে পাঠরত ছাত্রদের যথাযথ শিক্ষার পরিবেশ প্রদানের পাশাপাশি স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা এবং সকাল সন্ধ্যায় ধারাবাহিক কোচিং সহ দুর্বল ছাত্রদের জন্য বিশেষ কোচিং এর ব্যবস্থা আছে । ছাত্রদের থাকার জন্য আছে মনোরম পরিচ্ছন্ন হোস্টেল বিল্ডিং সহ পৃথক স্কুল বিল্ডিং । ডিজিটাল ক্লাসরুম সহ আধুনিক মানের সাইন্স ল্যাবরেটরি ও কম্পিউটার ল্যাবরেটারি সহ কনফারেন্স হল এর ব্যবস্থা আছে। স্কুল টাইমে দায়িত্বশীল অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে ক্লাসের পাশাপাশি প্রতিটি ক্লাসের জন্য আছে রুম টিচার যারা সকাল সন্ধ্যায় ছাত্রদের ধারাবাহিক কোচিং দিয়ে থাকে ।
এ কথা অনস্বীকার্য যে, ব্র্যান্ডেড প্রতিষ্ঠানগুলো প্রথম সারির ছাত্রছাত্রী পেয়ে থাকে আর এই প্রতিষ্ঠানগুলি সাধারণত দ্বিতীয় শ্রেণির মেধা সম্পন্ন ছাত্রদের জন্য বিশেষ সুবিধা জনক ।তাই দ্বিতীয় শ্রেণীর মেধা সম্পন্ন এই ছাত্রদের পিছনে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে যে ফলাফল আসে তাতে তারা হতাশ নয় ।এখানে যেসব ছাত্র ভর্তির জন্য আসে তারা যদি স্কুলে পড়াশোনা করে তাহলে তারা হারিয়ে যেতে পারে । তাই ধারাবাহিক নিয়ম ও সময়ের দিকে লক্ষ্য রেখে সার্বক্ষণ পর্যবেক্ষণের মাধ্যমে ছাত্রদের প্রস্তুত করা হয় ভালোমতো ফলাফলের জন্য । বিগত বছরগুলোতে তুলনামূলক আশাদায়ক ফলাফল করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে ।
এই প্রতিষ্ঠানে পাঁচ ওয়াক্ত নামাজ সহ কোরআন শরীফের প্রশিক্ষণ ও নূন্যতম প্রয়োজনীয় ইসলামিক তালিম প্রদান করা হয় ছাত্রদের । প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ শিক্ষকবৃন্দ ও শিক্ষাকর্মীবৃন্দের অক্লান্ত প্রচেষ্টা ও পরিশ্রমে ছাত্ররা সফলতা পাচ্ছে এটাই বড় পাওনা । প্রতিষ্ঠানের কর্ণধার ও সম্পাদক আলহাজ্ব ড. ফিরোজ উদ্দিন মোহাম্মদ শফি জানিয়েছেন, ‘আমাদের ছাত্ররা এখান থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পরে অনেকেই ইঞ্জিনিয়ারিং কোর্স এবং প্যারামেডিকেল সহ ম্যানেজমেন্ট কোর্স পড়াশোনা করছে । আমার বিশ্বাস, তারা নিজের ক্ষেত্রে অবশ্যই প্রতিষ্ঠিত হবে এবং মিশনের সুনাম বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে । আমাদের আলাদা নিট( NEET) ক্যাম্পাস থেকে প্রতিবছর একাধিক ছাত্র ডাক্তারি কোর্সের প্রবেশিকা পরীক্ষায় সফল হচ্ছে । এমত অবস্থায় প্রতিষ্ঠানের বোর্ড অফ ট্রাস্ট সিদ্ধান্ত গ্রহণ করেছে চলতি শিক্ষা বর্ষ থেকে মূল ক্যাম্পাসেই নিটের(NEET) জন্য আলাদা ব্যাচ চালু করা হবে । এই ক্যাম্পাসে ন্যূনতম খরচে মেধাবী ও গরিব ছাত্রদের যথাযথ প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে । পাশাপাশি আমাদের পরিকল্পনা আছে প্রতিযোগিতামূলক পরীক্ষা WBCS & WBPS এর জন্য একটি বিভাগ চালু করার। যেখানে মেধাবী ছাত্ররা নূন্যতম খরচে পড়াশোনা করার সুযোগ পাবে । আমাদের লক্ষ্য সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রদের পাশে থেকে তাদের যথাযথ পরামর্শ ও পরিষেবা দিয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা’। তিনি আরো জানিয়েছেন, ‘ইতিমধ্যেই আমাদের প্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য ফর্ম ফিলাপ চলছে অনলাইন এবং অফলাইনে । পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫-ই অক্টোবর ২০২৫(রবিবার) বেলা ১১:৩০ থেকে ১২:৩০ পর্যন্ত । গরিব মেধাবী ছাত্রদের জন্য বিশেষ স্কলারশিপের ব্যবস্থা থাকবে। পাশাপাশি একাদশ শ্রেণিতে বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তির জন্য আগ্রহী তাদের যোগাযোগের জন্য এবং পরীক্ষার দিনক্ষণ সম্পর্কে অবগত হওয়ার জন্য আমাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.chandpuraliaacademy.org ফলো করতে পারেন অভিভাবক অভিভাবিকাবৃন্দ । পাশাপাশি আবাসিকভাবে নূন্যতম খরচে এবং স্কলারশিপ সহ NEET সহ WBCS ও WBPS এর আবাসিক ব্যাচ চালু করা হবে ইনশাআল্লাহ, তার জন্যেও আমাদের ওয়েবসাইট ফলো করতে হবে । NEET ব্যাচে ৪০ জন ছাত্র ভর্তি নেয়া হবে পার্সোনালিটি টেস্টের মাধ্যমে, পাশাপাশি WBCS ও WBPS ব্যাচেও ৪০ জন করে ছাত্র ভর্তি নেয়া হবে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে’ ।
ছাত্রদের জন্য স্বাস্থ্যসম্মত খাওয়ার ব্যবস্থা সহ পরিচ্ছন্ন বেডরুম, শৌচাগার ও গোসলখানা সহ আর্সেনিকমুক্ত পানীয় জলের ব্যবস্থা এবং সর্বক্ষণ বিদ্যুৎ সরবরাহ বজায় রাখার জন্য ইলেকট্রিকের পাশাপাশি জেনারেটরের ব্যবস্থা আছে । প্রতিষ্ঠানের ভাবনা হল, সম্পূর্ণ অ-ব্যবসায়িক ও কল্যাণমূলক ।
রাস্তার পাশেই সম্পূর্ণ গ্রামীন পরিবেশে পাঁচিলে ঘেরা মনোরম পরিবেশে ছাত্রদের আদর্শ সম্পন্ন তৈরি করাই তাদের মূল লক্ষ্য বলে জানিয়েছেন ড. শফী। পশ্চিমবঙ্গের বৃহত্তম শিক্ষা সংক্রান্ত প্লাটফর্ম জি,ডি, স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত এই প্রতিষ্ঠান সর্বদাই দুস্থ ছাত্রদের পাশে থেকে তাদের যথাযথ পরিষেবা দেওয়ার জন্য দায়বদ্ধ । আগামী দিনে অর্থাৎ ২০২৬ সালেই এই একাডেমির তত্ত্বাবধানে "এস, আর,এম-কলেজ অফ মেডিক্যাল সাইন্স" নামের একটি প্যারা মেডিকেল কলেজ এবং "এস,আর,এম- কলেজ অফ ম্যানেজমেন্ট এন্ড লিগাল স্টাডিজ" নামের একটি ম্যানেজমেন্ট ও ল'কলেজ প্রতিষ্ঠার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে । যার লক্ষে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সাইন্স এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ও ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিলের অনুমোদন ও ছাড়পত্র গ্রহণের জন্য প্রয়োজনীয় অফিসিয়াল পদক্ষেপ চলছে ।প্রতিষ্ঠানের কর্ণধার ও সম্পাদক আলহাজ্ব ড. ফিরোজ উদ্দিন মোহাম্মদ শফি জানিয়েছেন, ‘আমরা আশাবাদী ২০২৬ শিক্ষাবর্ষ থেকে আমাদের সংস্থা "চাঁদপুর আলিয়া একাডেমি ম্যানেজমেন্ট কাউন্সিল" সফলভাবে দুটি কলেজের ছাড়পত্র ও অনুমোদন পাবে এবং সেখানেও গরিব ও মেধাবী ছাত্ররা সার্বিক সুবিধা সহ কম খরচে পড়াশোনা সুযোগ পাবে । তা়দের লক্ষ্য, ছাত্রদের সফল জীবন তৈরি করার এবং কর্মসংস্থান মুখী শিক্ষা ব্যবস্থা প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করা । এই সংস্থা পশ্চিমবঙ্গ সরকারের ট্রাস্ট রেজিস্ট্রেশন আইন অনুযায়ী বিধিবদ্ধ এবং কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইমপাওয়ারমেন্ট সহ আয়কর দপ্তর এর অনুমোদন প্রাপ্ত এবং আইএসও সার্টিফাইড শিক্ষা প্রতিষ্ঠান । প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও শিক্ষকবৃন্দ সমস্ত অভিভাবক ও অভিভাবিকাবৃন্দ সহ শিক্ষানুরাগী সর্বস্তরের মানুষের ও গুণীজনের পরামর্শ এবং সহযোগিতা বিশেষভাবে প্রত্যাশা করে ।আলহাজ্ব ড. ফিরোজ উদ্দিন মোহাম্মদ শফি জানিয়েছেন,আমাদের বিশ্বাস আমাদের প্রতিষ্ঠানসমূহ দ্রুত জাতির সেবায় জাতীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি অর্জন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ ।
বিশেষ দ্রষ্টব্য : পঞ্চম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে এই অনলাইন পোর্টালে-- bangodarpan.news