মুহাম্মদ কামরুজ্জামান পেলেন চেঞ্জ মেকার অ্যাওয়ার্ড
কলকাতা: সর্বভারতীয় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন এসোসিয়েশন অফ মুসলিম প্রফেশনালস-এর পক্ষ থেকে কলকাতার উর্দু একাডেমিতে এক বিশেষ অনুষ্ঠানে সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক ও ফ্রন্টপেজ অ্যাকাডেমির চেয়ারম্যান মুহাম্মদ কামরুজ্জামানকে চেঞ্জ মেকার অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
পুরস্কারটি সংগঠনের জাতীয় সভাপতি আমির ইদ্রিসি প্রদান করেন। অনুষ্ঠানে সাংসদ নাদিমুল হক, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিক ওয়ালি রাহমানী সহ বিভিন্ন ক্ষেত্রের বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মুহাম্মদ কামরুজ্জামানের সমাজকল্যাণ ও সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে অবদানকে বিশেষভাবে শ্রদ্ধা জানানো হয়। এর পাশাপাশি তরুণ সমাজের ক্ষমতায়ন এবং সামাজিক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরা হয়।