মুর্শিদাবাদের পুজো মণ্ডপে ‘অসুর ইউনূস’ — বিতর্কে বহরমপুর
মুর্শিদাবাদ, বহরমপুর:
এবারের দুর্গাপুজোয় বহরমপুরের খাগড়ার এক মণ্ডপ ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। এখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অসুররূপে চিত্রিত করা হয়েছে। প্রতিমায় দেখা যাচ্ছে, দেবী দুর্গা ত্রিশূল দিয়ে ‘অসুর ইউনূস’-কে বধ করছেন।
আয়োজকদের তরফে কেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে অসুররূপে দেখানো হয়েছে, তা স্পষ্ট নয়। তবে একটি সংবাদ পোর্টালের দাবি—“ভারতের শত্রুরাই অসুর।” সেই ব্যাখ্যাতেই ড. ইউনূসকে অসুরের চরিত্রে বেছে নেওয়া হয়েছে বলে অনুমান।
এই প্রতিমাটি নির্মাণ করেছেন প্রখ্যাত শিল্পী অসীম পাল। তিনি জানিয়েছেন, “আমি কেবল আয়োজকদের নির্দেশ অনুযায়ী প্রতিমা তৈরি করেছি। দর্শক-ভক্তদের মতামতই শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ।”
এই ঘটনায় এলাকাজুড়ে কৌতূহল এবং বিতর্ক দুই-ই তৈরি হয়েছে।