Tranding
আর্ন্তজাতিক / September 16, 2025

নেটো বনাম রাশিয়া: পোল্যান্ডে ‘অপারেশন ইস্টার্ন সেনট্রি’, যুদ্ধ আশঙ্কায় ইউরোপ

 ১৬ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার ইউক্রেন যুদ্ধের মধ্যেই আরও জটিল হয়ে উঠল পূর্ব ইউরোপের পরিস্থিতি। পোল্যান্ডের আকাশসীমায় রাশিয়ার সামরিক ড্রোন প্রবেশ করার পর মার্কিন নেতৃত্বাধীন নেটো (NATO) সরাসরি সামরিক উদ্যোগ নিয়েছে। নেটোর পক্ষ থেকে এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ইস্টার্ন সেনট্রি’ (Operation Eastern Sentry)। বিশ্লেষকদের আশঙ্কা, এর ফলে রাশিয়া ও নেটোর মধ্যে সরাসরি সংঘাত শুরু হতে পারে। রাশিয়ার ড্রোন অনুপ্রবেশ গত ৯-১০ সেপ্টেম্বর রাতে পোল্যান্ডের আকাশসীমায় একাধিক রুশ সামরিক ড্রোন প্রবেশ করে। পোলিশ বাহিনী অন্তত আটটি ড্রোন মাঝ-আকাশেই গুলি করে নামাতে সক্ষম হয় এবং ধ্বংসাবশেষ উদ্ধার করে। ঘটনার পরই জল্পনা তীব্র হয়, রাশিয়া হয়তো পোল্যান্ডকে নিশানা করে নতুন সামরিক অভিযান শুরু করতে চলেছে। রাশিয়া-বেলারুশ যৌথ মহড়া এ ঘটনার পাশাপাশি রাশিয়া ও বেলারুশ যৌথভাবে ‘জ্যাপাড’ (Zapad – অর্থ: পশ্চিম) নামে পাঁচ দিনের সামরিক মহড়া শুরু করেছে। ট্যাঙ্ক, যুদ্ধবিমান, বোমারু বিমান ও ড্রোন নিয়ে মহড়ার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। বিশ্লেষকদের মতে, পোল্যান্ড দখল করলে রাশিয়া কৌশলগতভাবে বাল্টিক সাগরের নিয়ন্ত্রণ নিতে পারবে। নেটোর পাল্টা প্রস্তুতি রাশিয়ার পদক্ষেপের পর নেটো সংবিধানের ৪ নম্বর ধারা সক্রিয় করে পোল্যান্ডে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। ডেনমার্ক, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানিসহ একাধিক দেশ লড়াকু জেট, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রণতরী মোতায়েন করেছে। নেটো সচিব জেনারেল মার্ক রুটে জানিয়েছেন, প্রয়োজনে আরও দেশ প্রতিরক্ষা সরঞ্জাম পাঠাবে। কূটনৈতিক চাপ ও বিতর্ক জাতিসংঘে যুক্তরাষ্ট্র ড্রোন অনুপ্রবেশকে উদ্বেগজনক বলে উল্লেখ করলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে মন্তব্য করেন, ‘‘সম্ভবত রাশিয়ার ড্রোন ভুলবশত পোল্যান্ডে ঢুকে পড়েছে। চিন্তার কিছু নেই।’’ তবে পোল্যান্ড ট্রাম্পের বক্তব্য নাকচ করে জানিয়েছে, এটি আসলে নেটোর শক্তি যাচাইয়ের কৌশল। সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠনের ইঙ্গিত? কিছু বিশ্লেষক মনে করছেন, ভ্লাদিমির পুতিন সাবেক সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠনের পথে এগোচ্ছেন। পোল্যান্ড দখল করতে পারলে এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া নেটো থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। তবে বিশেষজ্ঞদের মতে, নেটোর ৩২ সদস্য দেশের সামরিক ক্ষমতার তুলনায় রাশিয়া অনেকটাই দুর্বল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ছায়া ১৯৩৯ সালে নাৎসি জার্মানির পোল্যান্ড আক্রমণ দিয়েই শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ইতিহাসবিদদের আশঙ্কা, রাশিয়া যদি এবারও পোল্যান্ডে সামরিক অভিযান চালায়, তবে সেই দুঃসহ স্মৃতি আবার ফিরে আসতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাতে রাশিয়ার পাশে দাঁড়াতে পারে চিন, উত্তর কোরিয়া ও ইরান।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.