Tranding
জাতীয় খবর / December 15, 2025

গত পাঁচ বছরে প্রায় ৯ লক্ষ ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন: সংসদে কেন্দ্রের তথ্য

মোদি সরকারের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে প্রায় ৯ লক্ষ মানুষ ভারতের নাগরিকত্ব ত্যাগ করেছেন। বিদেশ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালে নাগরিকত্ব ত্যাগ করেছেন ৮৫,২৫৬ জন, যা ২০২১ সালে বেড়ে ১ লক্ষ ৬০ হাজার, ২০২২ সালে ২ লক্ষ ২০ হাজার, ২০২৩ সালে ২ লক্ষ ১০ হাজার এবং ২০২৪ সালে প্রায় ২ লক্ষে পৌঁছায়।

বিরোধী পক্ষের প্রশ্নের উত্তরে কেন্দ্র আরও জানিয়েছে, ২০১১ থেকে ২০১৯ সালের মধ্যে মোট ১১ লক্ষ ৮৯ হাজার ১৯৪ জন ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন। অর্থাৎ গত ১৪ বছরে ২০ লক্ষেরও বেশি মানুষ এই পদক্ষেপ নিয়েছেন।

বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংহ জানান, নাগরিকত্ব ত্যাগের কারণ ব্যক্তিগত এবং সরকারের কাছে নাগরিকত্ব ত্যাগকারীদের আয় বা পেশা সংক্রান্ত বিস্তারিত তথ্য নেই।

কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে, বৈশ্বিক কর্মক্ষেত্রের সম্প্রসারণের ফলে প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেশের সম্পর্কের ধরণ পরিবর্তিত হয়েছে। সফল ও প্রভাবশালী প্রবাসীরা ভারতের ‘সফট পাওয়ার’-এর একটি গুরুত্বপূর্ণ অংশ।

এছাড়াও, গত তিন বছরে বিদেশ থেকে বিভিন্ন সংকটপূর্ণ পরিস্থিতিতে ৫,৯৪৫ জন ভারতীয়কে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে সংসদে জানানো হয়েছে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.