Tranding

“নীল আর্মস্ট্রংয়ের ডায়েরি: চাঁদে নয়, পৃথিবী দেখেই কেঁদেছিলাম”

নীল আর্মস্ট্রংয়ের ডাইরির পাতা থেকে :

"নীল আর্মস্ট্রং",প্রথম এবং সবচেয়ে বিখ্যাত আমেরিকান মহাকাশচারী, যখন চাঁদের পিঠে নামলেন, তখন তিনি তাঁর ডায়েরিতে লিখেছিলেন:

"আমি একজন বাস্তববাদী মানুষ, সংবেদনশীল ব্যক্তিত্ব নই!

আমি যখন আমার বাবার বাড়ি ছেড়েছিলাম, কাঁদিনি।

যখন আমার আদরের বিড়ালটি মারা গিয়েছিল, কাঁদিনি।

যখন আমার বাবা মারা গেলেন, কাঁদিনি।

যখন আমি নাসা মহাকাশ সংস্থায় কাজ পেয়েছিলাম, কাঁদিনি।

যখন প্রথমবার চাঁদে পা রেখেছিলাম, কাঁদিনি।

কিন্তু যখন আমি সেখান থেকে পৃথিবীর দিকে তাকালাম, দুঃখ ও বিষণ্ণতা আমাকে গ্রাস করল, তারপর আমি হাউমাউ করে কেঁদে উঠলাম এবং আমি যে আমেরিকান পতাকা বহন করছিলাম, তা চাঁদের মুখে পুঁতে দিতে ইতস্তত করলাম... কারণটা কি জানেন?

যখন আমি চাঁদ থেকে সেই ক্ষুদ্র দূরত্বে দাঁড়িয়ে পৃথিবীর দিকে তাকালাম, তখন এটিকে একটি নীল গোলক হিসাবে দেখলাম—যেন একটি তুচ্ছ বিন্দু, যার কোনো রং নেই, কোনো সীমানা নেই, কোনো জাতীয়তা নেই, কোনো নাগরিকত্ব নেই।

আমি কেঁদে উঠলাম এবং মনে মনে বললাম: আমরা মানুষ কেন একে অপরের সঙ্গে লড়াই করি এবং ধ্বংস লীলায় মেতে উঠি?

আমি আমার বুড়ো আঙ্গুলটি পৃথিবীর সামনে রেখে দেখলাম, এটি পুরো পৃথিবীকেই ঢেকে দিয়েছে।

আমরা যে অন্ধত্ব, গোঁড়ামি এবং অজ্ঞতায় ডুবে আছি, তার জন্য আমি ডুকরে কাঁদছিলাম।"

{আরবী ফেসবুক ওয়াল থেকে সংগৃহীত ও অনূদিত}

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.