Tranding

সিরিয়ার সঙ্গে নিরাপত্তা চুক্তির ইঙ্গিত নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, সিরিয়ার সঙ্গে একটি চুক্তি সম্ভব, যদি দামেস্ক থেকে জাবাল আল-শেইখ পর্যন্ত নিরস্ত্রীকৃত বাফার জোন গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়। আহত সেনাদের দেখতে গিয়ে তিনি জানান, সীমান্ত নিরাপত্তা এখন ইসরায়েলের প্রধান লক্ষ্য।

এর আগের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ায় অস্থিতিশীলতা না বাড়ানোর জন্য ইসরায়েলকে সতর্ক করেন। পরে নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে গাজা নিরস্ত্রীকরণ ও শান্তিচুক্তি সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন এবং তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান।

ইসরায়েলি গণমাধ্যম বলছে, সম্ভাব্য যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু সিরিয়া ইস্যুকে প্রধান আলোচ্য হিসেবে তুলে ধরবেন। বিশ্লেষকদের মতে, সিরিয়ায় ইসরায়েলের সাম্প্রতিক অভিযান রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত বলে সমালোচনা বাড়ছে।

গত শুক্রবার দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি হামলায় ১৩ জন নিহত হওয়ার পর উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রও ইসরায়েলের এই তৎপরতায় অসন্তোষ জানিয়েছে। 

ছবি: সংগৃহীত 

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.