Tranding
মধ্যপ্রাচ্য / September 29, 2025

ইরানের ইউরেনিয়াম মজুদ সম্পর্কে অবগত ইসরায়েল: নাতানিয়াহুর দাবি

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নাতানিয়াহু দাবি করেছেন যে, ইরান প্রায় ৪০০ কিলোগ্রাম উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায় সংরক্ষণ করছে, তা ইসরায়েল জানে। তিনি মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে বলেন, “আমরা নিশ্চিতভাবে জানি এটি কোথায় আছে। আমাদের কাছে পরিষ্কার ধারণা রয়েছে।” নাতানিয়াহু আরও জানান, এই তথ্য যুক্তরাষ্ট্রের সঙ্গেও ভাগ করেছে ইসরায়েল।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA) এক প্রতিবেদনে বলা হয়, এ বছরের গ্রীষ্মের শুরুতে ইরানের কাছে ৬০ শতাংশ বিশুদ্ধতায় ৪০০ কেজিরও বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল। যদিও পারমাণবিক অস্ত্র তৈরিতে প্রয়োজন ৯০ শতাংশেরও বেশি বিশুদ্ধতা। তবে সাম্প্রতিক মার্কিন-ইসরায়েলি হামলার পর ইরানের মজুদ আসলে কতটুকু অক্ষত রয়েছে, তা পরিষ্কার নয়।

ইরান বারবার অস্বীকার করেছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে। অন্যদিকে নাতানিয়াহু জোর দিয়ে বলেন, ইরানের ওপর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখতে হবে যাতে তারা পারমাণবিক বোমা তৈরির চেষ্টা না করে।

এদিকে, ভিয়েনা চুক্তি (২০১৫) ভঙ্গের অভিযোগে জার্মানি, যুক্তরাজ্য ও ফ্রান্স ইরানের বিরুদ্ধে আবারও জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকর করেছে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.