ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব পরিবর্তনে সন্তুষ্ট নেতানিয়াহু, ক্ষুব্ধ আরব দেশগুলো
গাজা উপত্যকার যুদ্ধ বন্ধের প্রস্তাবের পরিবর্তন নিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে সৌদি আরব, তুরস্ক, জর্ডান ও কাতারসহ অন্যান্য আরব দেশ ক্ষুব্ধ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বে ৮টি আরব ও মুসলিম দেশের নেতার সঙ্গে বৈঠক করে ২১ দফা নিয়ে আলোচনা করেছিলেন। তখন ধারণা করা হয়েছিল যে গাজার জন্য যুদ্ধবিরতি প্রস্তাব আসছে। কিন্তু নেতানিয়াহু সোমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে শেষ মুহূর্তে এই প্রস্তাবে বড় পরিবর্তন এনেছেন।
পরিবর্তিত খসড়া আরব ও ইসলামিক নেতাদের সঙ্গে আগে করা সমন্বিত প্রস্তাবের তুলনায় ভিন্ন। বিশেষত ইসরাইলি সেনাদের গাজার থেকে প্রত্যাহারের ক্ষেত্রে শর্তাবলী জুড়েছেন এবং নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি। আরব নেতারা অভিযোগ করেছেন, এই প্রস্তাব এখন ইসরাইলের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ব্যবহৃত হচ্ছে, শান্তি স্থাপনের জন্য নয়।