Tranding

গাজা প্রসঙ্গে বক্তৃতায় নেতানিয়াহু: বন্দিদের দ্রুত ফিরিয়ে আনা হবে, হামাসকে নিরস্ত্র করা হবে

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, গাজায় বন্দি সমস্ত ইসরায়েলি নাগরিককে দ্রুত ফিরিয়ে আনা হবে এবং হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র করা হবে। শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে হিব্রু ভাষায় দেওয়া এক ভাষণে নেতানিয়াহু বলেন, “সহজ বা কঠিন যেভাবেই হোক, আমরা গাজাকে সামরিক বাহিনী মুক্ত করব।”

তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘প্রিয় বন্ধু’ সম্বোধন করে ধন্যবাদ জানান এবং দাবি করেন, ট্রাম্পের সহযোগিতাতেই ইজরায়েলের সেনাবাহিনী বর্তমানে অগ্রগতি অর্জন করছে।

নেতানিয়াহু বলেন, “ইজরায়েলের প্রতিনিধি দলকে মিশরে পাঠানো হয়েছে বন্দি মুক্তির আলোচনা চূড়ান্ত করতে।”

এর আগে ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ সামাজিক মাধ্যমে নেতানিয়াহুকে আহ্বান জানিয়ে লিখেছিলেন, “আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা দ্রুত এগিয়ে নিয়ে যান।”

হার্জগ আরও জানান, “শান্তি, নিরাপত্তা ও বন্দিদের মুক্তির আশায় ইজরায়েল ঐক্যবদ্ধ।”

প্রসঙ্গত, ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনায় ইজরায়েল ইতিমধ্যে সম্মতি জানিয়েছে। যদিও প্রথমে হামাস তা প্রত্যাখ্যান করেছিল, পরে তারা ইতিবাচক ইঙ্গিত দেয়। ট্রাম্প স্পষ্ট বলেছেন, “শান্তি প্রক্রিয়ায় আর বিলম্ব সহ্য করা হবে না।”

 ছবি: আনন্দবাজার

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.