Tranding
জাতীয় খবর / October 6, 2025

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাইকে লক্ষ্য করে জুতো ছুড়ল এক বয়স্ক মানুষ।

এদিন সকালে ঘটনাটি ঘটে। যদিও বেঞ্চ অবধি পৌঁছায়নি জুতোটি। তবে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়। পরে প্রধান বিচারপতি বলেন, আদালত কক্ষের মধ্যে এই বিস্ময়কর ঘটনায় আমি বিচলিত নই। তাঁর কথায়, "এই ধরনের জিনিসে প্রাভাবিত হওয়ার ক্ষেত্রে আমিই শেষ ব্যক্তি।" 

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, দিনের প্রথম মামলা শুনতে সবে শুরু করেছিলেন প্রধান বিচারপতি। সেই সময় বয়স্ক ওই ব্যক্তি স্লোগান তুলতে শুরু করেন। তিনি বলতে থাকেন, "সনাতনের অপমান ভারত সহ্য করবে না।" এরপরই বেঞ্চ লক্ষ্য করে জুতো ছোড়েন তিনি। আদালত কক্ষে থাকা নিরাপত্তাকর্মীরা দ্রুত এগিয়ে এসে ওই ব্যক্তিকে হেফাজতে নেন। তবে, প্রধান বিচারপতিকে লক্ষ্য করে ছোড়া জুতো তাঁকে স্পর্শ করেনি। 

জানা গেছে, জুতা ছোড়ার ঘটনায় জড়িত ব্যক্তির একটি প্রক্সিমিটি কার্ড ছিল যা সুপ্রিম কোর্টের আইনজীবী এবং কেরাণিদের দেওয়া হয়। প্রক্সিমিটি কার্ডে নাম রয়েছে, কিশোর রাকেশ। তবে, প্রধান বিচারপতিকে তিনি কেন টার্গেট করলেন সে সম্পর্কে কিছু জানা যায়নি। নিরাপত্তা এজেন্সি এনিয়ে জানতে তাঁকে প্রশ্ন করছে। এ ধরনের ঘটনার মধ্যেও শান্ত ছিলেন প্রধান বিচারপতি। আদালতে উপস্থিত থাকা এক আইনজীবী এমনই বলেছেন। প্রধান বিচারপতি বলেন, "এই ধরনের জিনিসে প্রাভাবিত হওয়ার ক্ষেত্রে আমিই শেষ ব্যক্তি। দয়া করে, শুরু করুন । এনিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়েছেন বর্ষীয়ান আইনজীবী ইন্দিরা জয়সিং। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে তিনি লেখেন, "ওই আইনজীবীর নাম প্রকাশ করতে হবে এবং তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এটি ভারতের সুপ্রিম কোর্টের উপর একটি স্পষ্ট জাতিগত আক্রমণ বলে মনে হচ্ছে। সুপ্রিম কোর্টের সকল বিচারপতির এক যৌথ প্রেস বিবৃতির মাধ্যমে নিন্দা করা উচিত যে, আদালত আদর্শগত আক্রমণ সহ্য করবে না। আদালতের মর্যাদা রক্ষা করে, প্রধান বিচারপতি গাভাই কোনও দৃশ্যমান ব্যাঘাত ছাড়াই বিচারের কাজ চালিয়ে গেছেন।"

গত মে মাসে দেশের প্রধান বিচারপতি হন বিআর গাভাই। দেশের ৫২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন ভূষণ রামকৃষ্ণ গাভাই। বিচারপতি গাভাই মহারাষ্ট্রের অমরাবতী জেলার বাসিন্দা এবং বিহার, কেরালা এবং সিকিমের প্রাক্তন রাজ্যপাল প্রয়াত আরএস গাভাইয়ের ছেলে, যিনি রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ারও নেতা ছিলেন।

(সৌজন্যে-- আনন্দবাজার)

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.