Tranding
জেলার খবর / January 27, 2026

দেশের ৭৭-তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেগঙ্গা ব্লক তথা উত্তর ২৪ পরগনা জেলার প্রথম সারির শিক্ষা,স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সংস্থা

চাঁদপুর ফাউন্ডেশন ও ওয়েস্ট বেঙ্গল প্রগ্রেসিভ মাইনরিটি কাউন্সিলর যৌথ উদ্যোগে- চাঁদপুর আলিয়া একাডেমি ফর বয়েজ মিশনে আয়োজিত হলো এক মানবিক কর্মসূচি । 

দেগঙ্গা ব্লকের অন্তর্গত ২-শতাধিক গ্রামীণ চিকিৎসক, যারা ধারাবাহিকভাবে প্রান্তিক মানুষের চিকিৎসা পরিষেবা প্রদান করে থাকেন তাদের সম্বর্ধনা প্রদান করা হয় । 

অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন গ্রামীণ চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের নেতৃত্ববৃন্দ সহ চিকিৎসকবৃন্দ । 

সংস্থার পক্ষ থেকে এই সম্মাননা প্রদান করায় অত্যন্ত খুশি আমন্ত্রিত গ্রামীণ চিকিৎসকগণ ।

উপহার হিসেবে প্রদান করা হয় ব্যাগ, নতুন বছরের ডায়েরি, ডাক্তারি স্লিপ্যাড সহ অন্যান্য সামগ্রী ।

এ বিষয়ে সংস্থার কর্ণধার দেগঙ্গা ব্লকের সুপরিচিত সমাজসেবী ও শিক্ষাসেবী আলহাজ্ব ডঃ ফিরোজ উদ্দিন বলেন, মূলত গ্রামীণ চিকিৎসকদের মাধ্যমে প্রান্তিক এলাকার মানুষজন চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন, রাত-বিরাতে তাদের নিরবিচ্ছিন্ন পরিষেবায় গ্রামীণ মানুষ বিশেষভাবে উপকৃত হয়, তাই দেশের ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে এ বছরে আমরা গ্রামীণ চিকিৎসকদের এই সম্মাননা ও সম্বর্ধনা প্রদান করতে পারে অত্যন্ত আনন্দিত এবং মানসিকভাবে তৃপ্ত । এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও জমিয়ত উলামায়ে বাংলা কেন্দ্রীয় কমিটির মুখ্য-সংগঠক আলহাজ্ব ডাঃ কোবির আহমেদ, চাঁদপুর আলিয়া একাডেমি ম্যানেজমেন্ট কাউন্সিলের সহ-সম্পাদক মিনহাজ উদ্দিন মোহাম্মদ শফী, চাঁদপুর আলিয়া একাডেমী ফর বয়েজ মিশনের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম, একাডেমিক ইনচার্জ আলহাজ্ব মোঃ এরশাদ আলী, ম্যানেজমেন্ট ইনচার্জ ইলিয়াস মন্ডল সহ শিক্ষক ও শিক্ষা কর্মীবৃন্দ ।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.