Tranding

গাজার জলসীমায় প্রবেশ করল সুমুদ ফ্লোটিলার একটি জাহাজ

ইসরায়েলি বাধা সত্ত্বেও ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র একটি জাহাজ গাজার জলসীমায় প্রবেশ করেছে। লাইভ ট্র্যাকার অনুযায়ী, ‘মিকেনো’ নামের ওই নৌযানটি বৃহস্পতিবার গাজার উপকূলে পৌঁছে যায়। তবে সেটি ইসরায়েলি সেনাদের হাতে আটক হয়েছে কিনা তা এখনো নিশ্চিত নয়।

সংগঠনের মুখপাত্র সাইফ আবুকেশেক জানিয়েছেন, এর আগে ইসরায়েলি বাহিনী ফ্লোটিলার ১৩টি নৌযান আটক করেছে। এগুলোতে ৩৭ দেশের অন্তত ২০১ জন স্বেচ্ছাসেবক ও কর্মী ছিলেন। আটক জাহাজগুলো গাজার উপকূল থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

এদিকে, সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরায়েলি অভিযানের পর কার্যকর নৌযানের সংখ্যা দাঁড়িয়েছে ২৪-এ। এর মধ্যে কয়েকটি জাহাজ ইতোমধ্যেই গাজার কাছে পৌঁছে গেছে।

ছবি: আল জাজিরা

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.