ইন্টারন্যাশনাল ট্যালেন্ট সার্চ পরীক্ষায় অসাধারণ ফলাফল ডাইসের
নিজস্ব প্রতিনিধি, বঙ্গ দর্পণ:
স্কুলের বয়স মাত্র তিন। এই তিন বছরে যেন ত্রিশ বছরের সফলতা অর্জন করেছে দারুল আরক্বম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল। প্রকৃতি ঘেরা আমবাগানের মধ্যে প্রকৃত শিক্ষা প্রদান করে চলেছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি। মিশনের ছাত্ররা ইন্টারন্যাশনাল ট্যালেন্ট সার্চ পরীক্ষায় অসাধারণ ফলাফল করেছে।একটি এংলো-এরাবিক প্রতিষ্ঠানের ছাত্রদের এমন ফলাফলের প্রশংসা করেছে পরীক্ষা কর্তৃপক্ষ। মিশনের ছাত্র আশিক বিল্লাহ সবচেয়ে ভালো ফলাফল করেছে। সেইসাথে অনাথ শিশু রিয়াজ হোসেন, মুনতাজারুদ্দিন ইসলাম ও আদনান আফিফ ভালো ফলাফল করেছে। এই ইন্টারন্যাশনাল স্কুলের সম্পাদক মোঃ আবু হানিফা বলেন, "অনেক ট্যালেন্ট সার্চ পরীক্ষা আছে।আমাদের ছাত্র-ছাত্রীরা সেইসব পরীক্ষায় অংশ গ্রহণ করিনি।কারন, আমরা বিশ্ব আয়নের যুগে বিশ্বে আমাদের অবস্থান কেমন তা পরিমাপ করে নিতে চাই"।সেইসাথে তিনি আরো বলেন, 'আমরা ইন্টারন্যাশনাল স্কুল হিসাবে আগামি দিনে কেমব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের এফিলিয়েশন নেওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি"। এই ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রের অভিভাবক হাসানুজ্জামান ছেলের ফলাফলের জন্য উচ্চাসিত। তিনি স্কুল কর্তৃপক্ষ কে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এংলো-এরাবিক স্কুলের অভিভাবকদের বক্তব্য, 'স্বপ্ন পূরণের জন্য স্কুল যথাযথ সাধনা করে চলেছে'।প্রসঙ্গতঃ উল্লেখ্য, প্রতিষ্ঠানটি ডুয়াল এডুকেশন সিস্টেম নিয়ে এগিয়ে চলেছে।একদিকে এটি যেমন আধুনিক স্কুল অপর দিকে মাদ্রাসা। ট্যালেন্ট সার্চ কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী,যদি মাদ্রাসার কথা ধরা হয় তবে এই প্রথম ঘটনা যে মাদ্রাসার ছাত্ররা সর্ব প্রথম আমাদের এই ইংলিশ মাধ্যম ইন্টারন্যাশনাল পরীক্ষায় অংশ গ্রহণ করেছে ।