নেতানিয়াহুর ভাষণের সময় জাতিসংঘে ওয়াকআউট করে বেরিয়ে যায় ৫০টির বেশি দেশের প্রতিনিধিরা
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন ভাষণ দিতে শুরু করেন, তখন ইন্দোনেশিয়া, কুয়েত, পাকিস্তান, মালয়েশিয়া, ইরান, তুরস্ক, কিউবা সহ প্রায় ৫০টির বেশি দেশের প্রতিনিধিরা ওয়াকআউট করে বের হয়ে যান।
আল-জাজিরা ও দ্য গার্ডিয়ানসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওয়াকআউট করা কূটনীতিকদের মধ্যে শুধুমাত্র আরব ও মুসলিম দেশ নয়, আফ্রিকা ও ইউরোপের কয়েকটি দেশের প্রতিনিধিরাও ছিলেন। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ৫০টির বেশি দেশের শতাধিক কূটনীতিক এই প্রতিবাদে অংশ নেন।
বাংলাদেশের প্রতিনিধি দল পরে সভায় প্রবেশ করে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা আবুল কালাম আজাদ মজুমদার। ছবি ও ভিডিওতে দেখা যায়, বাংলাদেশের জন্য সংরক্ষিত চেয়ারগুলোও ফাঁকা ছিল।
হামাসের দাবি, নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে। হামাসের এক জ্যেষ্ঠ নেতা বলেন, নেতানিয়াহু গণহত্যা, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং পরিকল্পিতভাবে অনাহারে রাখার মতো অপরাধ অস্বীকার করে মিথ্যা বক্তব্য দিয়েছেন।