Tranding

মক্কা-মদিনায় এক মাসে ৫৪.৫ মিলিয়ন দর্শনার্থী, রিয়াধে উচ্চপর্যায়ের বৈঠকে দুই-রাষ্ট্র সমাধান নিয়ে আলোচনা

জেদ্দা ও রিয়াধ: সৌদি আরবে ধর্মীয় ও রাজনৈতিক কার্যক্রমে একযোগে ব্যস্ত সময় কাটছে।

মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে গত এক মাসে ৫৪.৫ মিলিয়নের বেশি মুসল্লি ও ওমরাহ পালনকারী আগমন করেছেন, যা গত মাসের তুলনায় প্রায় ৯ লাখ বেশি। হারামাইন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ১১.৭ মিলিয়ন মানুষ ওমরাহ সম্পন্ন করেছেন, এর মধ্যে ১.৫ মিলিয়ন বিদেশি।

অন্যদিকে, রিয়াধে অনুষ্ঠিত ‘মিডিকেল হেলথ সামিট ২০২৫’-এ ৩৩ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সৌদি স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল-জালাজেল জানান, দেশটি এখন বিশ্বমানের স্বাস্থ্যসেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চিকিৎসা উন্নয়নের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে।

এছাড়া রিয়াধে অনুষ্ঠিত "গ্লোবাল কো-অর্ডিনেশন মিটিং ফর দ্য টু-স্টেট সলিউশন"-এ সৌদি আরব, নরওয়ে ও ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বে ফিলিস্তিন-ইসরায়েল দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধান নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে মানবিক সহায়তা পৌঁছানো ও জাতিসংঘ ঘোষণার বাস্তবায়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

এই বৈঠকগুলো সৌদি আরবের "ভিশন ২০৩০" উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যার লক্ষ্য আধ্যাত্মিক, অর্থনৈতিক ও কূটনৈতিক নেতৃত্বে বিশ্বে অগ্রগামী ভূমিকা পালন।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.