Tranding
আর্ন্তজাতিক / September 11, 2025

ফ্রান্সে মসজিদের সামনে শূকরের মাথা, বিদেশি দুই নাগরিকের বিরুদ্ধে অভিযোগ

বঙ্গ দর্পণ, অনলাইন: প্যারিসের আশপাশের বিভিন্ন মসজিদের সামনে নয়টি শূকরের মাথা ফেলে রাখার ঘটনায় বিদেশি দুই নাগরিককে অভিযুক্ত করেছে ফ্রান্স। তদন্তে জানা গেছে, তারা নরম্যান্ডি থেকে শূকরের মাথা কিনে এনে প্যারিসসহ মঁত্রুই, মঁরুজ, মালাকফ ও জঁতিয়ের মসজিদের সামনে রেখে যায়। পরে দেশ ছেড়ে পালিয়েছে তারা। ঘটনার পর প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মুসলিম প্রতিনিধিদের সাথে কথা বলে সমর্থন জানিয়েছেন। প্যারিস পুলিশ জানিয়েছে, এতে বিদেশি হস্তক্ষেপের সম্ভাবনা আছে। এ ঘটনায় ঘৃণা ও ধর্মীয় বিদ্বেষ উসকানির অভিযোগে তদন্ত শুরু হয়েছে। ফ্রান্সে বর্তমানে ৫০-৬০ লাখ মুসলমান বসবাস করেন, এবং সাম্প্রতিক পরিসংখ্যানে মুসলমানবিরোধী হামলা ৭৫ শতাংশ বেড়েছে বলে জানানো হয়েছে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.