কবিতা
ক্যাপশনের শ্রদ্ধা”
✍️ ড. এ. কালাম
০৫/০৯/২০২৫
৫ই সেপ্টেম্বর, সকাল ১১টা।
স্কুল গেটের পাশে দাঁড়িয়ে—
এক বৃদ্ধ শিক্ষক।
পরনে ধুতি-পাঞ্জাবি,
হাতে পুরোনো ব্যাগ,
চোখে ক্লান্তি।
ভিতরে চলছে
ফুল, মালা... ফটোসেশন।
মাইকে ঘোষণা—
“যাঁরা স্কুলের ভিত্তি গড়েছেন,
তাঁদের প্রতি কৃতজ্ঞতা!”
বৃদ্ধ শিক্ষক দেখেন,
ছাত্রেরা আজ বড় নেতা, নীতিনির্ধারক।
তাঁকে চেনার মতো
একটুও সময় নেই।
বিকেলে, ছাত্রের ফেসবুকে ছবি—
মাথা নিচু, মালা হাতে,
‘প্রণাম’।
ক্যাপশন:
“My guru, my guide, my god 🙏
Without him, I am nothing.”