Tranding
রাজ্যের খবর / December 2, 2025

উলুবেড়িয়ায় হাওড়া জেলা গ্রামীণ কংগ্রেসের রাজনৈতিক সম্মেলন ও BLA প্রশিক্ষণ কর্মশালা

গতকাল হাওড়া জেলা গ্রামীণ কংগ্রেসের উদ্যোগে উলুবেড়িয়ার অবনী বসু ভবনে অনুষ্ঠিত হল এক রাজনৈতিক সম্মেলন ও বি.এল.এ–১ এবং ২–দের বিশেষ কর্মশালা। অনুষ্ঠানের সূচনা করেন জেলা গ্রামীণ কংগ্রেসের সভাপতি আলম দেইয়ান, তিনি দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন। পরে শহীদ বেদীতে মাল্যদান করেন উপস্থিত নেতৃবৃন্দ।

কর্মশালায় SIR–এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ও অবজারভার শুভাশিস ভট্টাচার্য, প্রদেশ নেতৃত্বের সুজিত পাটোয়ারী, সহ-সভাপতি তপন আগরয়াল, কিষান কংগ্রেসের সভাপতি তপন দাসসহ প্রাদেশিক এবং জেলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

এই কর্মসূচিতে হাওড়া গ্রামীণ জেলার সাতটি বিধানসভা কেন্দ্রের নেতৃবৃন্দসহ মোট ১৫০ জন BLA–2 এবং ৭ জন BLA–1 উপস্থিত ছিলেন।

সভায় গুরুত্বপূর্ণ নির্দেশ হিসেবে জানানো হয়—একজনও সঠিক ভোটারের নাম যেন বাদ না যায়, তার জন্য বুথে বুথে BLA–2 প্রতিনিধিদের সজাগ থেকে নাগরিকদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে। নির্বাচন কমিশনকে কেন্দ্র করে যে আতঙ্ক সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে, তা দূর করতেও নেতারা আহ্বান জানান।

এছাড়া খসড়া ভোটার তালিকা প্রকাশের পর কারও নাম বাদ পড়লে তাদের পুনরায় নাম অন্তর্ভুক্ত করতে সর্বোচ্চ চেষ্টা চালানোর আশ্বাস দেয় জেলা কংগ্রেস।

অনুষ্ঠানে কিষান কংগ্রেসের সেখ শফিকুল আলম, মহিলা কংগ্রেসের ফিরদাউসি আক্তার, সেবা দলের শেখ মইনুদ্দিন, যুব কংগ্রেসের ফারুক আবদুল্লাহ, ছাত্র পরিষদের মেহবুব (পোলু), আইএনটিউসির বিজয় রায়সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা গ্রামীণ কংগ্রেসের সভাপতি আলম দেইয়ান।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.