Tranding
জেলার খবর / October 24, 2025

মূল্যবৃদ্ধি ঢাকতে বিভেদের রাজনীতি: পীরজাদা উজায়ের সিদ্দিকী

উত্তর ২৪ পরগনার শাসনের খড়িবাড়ির কৃষ্ণমাটি মোড়ে শুক্রবার “আই লাভ মুহাম্মদ (সা.)”-এর মহব্বতে এক সভায় যোগ দিয়ে পীরজাদা উজায়ের সিদ্দিকী অভিযোগ করেন, দেশের নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি থেকে মানুষের মনোযোগ সরাতেই সরকার ধর্মীয় বিভেদের রাজনীতি করছে।

তিনি বলেন, “সংবিধান ধর্মচর্চার স্বাধীনতার কথা বলেছে, অথচ আজ তা খর্ব করা হচ্ছে। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীরা নির্বাচনী প্রচারে একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করছেন, যা সংবিধানবিরোধী।”

অনুষ্ঠানের আয়োজক হাজী ইয়াকুব আলি জানান, উত্তরপ্রদেশে “I Love Muhammad (s)” লেখা ব্যানার প্রদর্শনের অভিযোগে মুসলমানদের গ্রেফতারের প্রতিবাদেই এই সভার আয়োজন করা হয়।

সভায় সিরাতের রাজ্য সম্পাদক আবু ছিদ্দিক খান বলেন, “দেশ সাম্প্রদায়িকতার বিষবাষ্পে পুড়ছে, রাজনীতির কারবারিরা সেই তাপে রুটি সেকছে।” সমাজকর্মী সিয়ামত আলির মন্তব্য, “যখন বিশ্ব মহাকাশে এগিয়ে যাচ্ছে, তখন আমাদের দেশে ধর্মের নামে বিভাজন চলছে।”

পীরজাদা কারী মাওলানা হাসানুজ্জামান বলেন, “আমরা হাজার বার বলব, আমি রসুলকে ভালোবাসি। সরকার দেখে নিক, কত জেল আছে তাদের।”

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.