"দেগঙ্গা বিধানসভার ১১ গ্রাম পঞ্চায়েতের জনসংখ্যা ও ভোটার পরিসংখ্যান প্রকাশ"
উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা বিধানসভার অন্তর্ভুক্ত ১১-টি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল ভিত্তিক জনসংখ্যা ও ভোটার সংক্রান্ত সংক্ষিপ্ত প্রতিবেদন -
১২০-দেগঙ্গা বিধানসভায় অন্তর্ভুক্ত ১১-টি গ্রাম
পঞ্চায়েত-সমূহ: মূলত দেগঙ্গা ব্লকের ৯- টি এবং বারাসাত-১ নম্বর ব্লকের ২-টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত । গ্রাম পঞ্চায়েত গুলি হলো -
1. Amulia আমুলিয়া
2. Berachampa-I বেড়াচাঁপা-১
3. Berachampa-II বেড়াচাপা-২
4. Chakla চাকলা
5. Kootra কোটরা
6. Chaurasi চৌরাশি
7. Hadipur Jhikra-I হাদিপুর ঝিকরা-১
8. Kadambagachi কদম্বগাছি
9. Kolsur কলসুর
10. Nurnagar নুরনগর
11. Sohai-Shwetpur সোহাই শ্বেতপুর
অঞ্চল ভিত্তিক তথ্য ও বিশ্লেষণ :
দেগঙ্গা বিধানসভা (AC-120) এলাকার ১১-টি গ্রাম পঞ্চায়েতের ভোটার সংখ্যা, পুরুষ-মহিলা ভোটারের সংখ্যা, এবং মোট জনসংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে। নিচে প্রদান করা হলো:
কাদম্বগাছি (Kadambagachhi) : মোট ভোটার- ১৩,৫০০ পুরুষ ভোটার-৬,৯০০ মহিলা ভোটার-৬,৬০০ মোট জনসংখ্যা প্রায়- ১৫,০০০
কোঠরা (Kotra) : মোট ভোটার-১২,৫০০ পুরুষ ভোটার-৬,৩৫০ মহিলা ভোটার-৬,১০০ মোট জনসংখ্যা প্রায়- ১৪,০০০
আমুলিয়া (Amulia) : মোট ভোটার-১৩,০০০ পুরুষ ভোটার-৬,৭০০ মহিলা ভোটার-৬,২৫০ মোট জনসংখ্যা প্রায়-১৫,০০০
বেড়াচাঁপা-১ (Berachampa-I): মোট ভোটার প্রায়-১২,০০০ পুরুষ ভোটার-৬,১০০ মহিলা ভোটার-৫,৮৫০ মোট জনসংখ্যা প্রায়- ১৩,০০০
বেড়াচাঁপা-২ (Berachampa-II) : মোট ভোটার প্রায়-১২,৫০০ পুরুষ ভোটার-৬,২৫০ মহিলা ভোটার-৬,২০০ মোট জনসংখ্যা প্রায়-১৪,০০০
চাকলা (Chakla): মোট ভোটার প্রায়-১৩,০০০ পুরুষ ভোটার-৬,৬৫০ মহিলা ভোটার-৬,৩৩০ মোট জনসংখ্যা প্রায়-১৫,০০০
চৌরাশি (Chaurashi): মোট ভোটার প্রায়-১২,৫০০ পুরুষ ভোটার-৬,২০০ মহিলা ভোটার-৬,২৮০ মোট জনসংখ্যা প্রায়- ১৩,০০০
হাদিপুর ঝিকরা-১ (Hadipur Jhikra-I): মোট ভোটার প্রায়-১৩,০০০ পুরুষ ভোটার-৬,৬৫০ মহিলা ভোটার-৬,৩০০ মোট জনসংখ্যা প্রায়-১৪,০০০
কালসুর (Kalsur) : মোট ভোটার প্রায়-১২,৫০০ পুরুষ ভোটার-৬,২৫০ মহিলা ভোটার-৬,২০০ মোট জনসংখ্যা প্রায়-১৩,০০০
নূরনগর (Nur Nagar): মোট ভোটার প্রায়-১২,০০০ পুরুষ ভোটার-৬,০০০ মহিলা ভোটার-৫,৯৫০ মোট জনসংখ্যা প্রায়- ১২,০০০
সোহাই-শ্বেতপুর (Sohai-Shwetpur): মোট ভোটার প্রায়-১২,৫০০ পুরুষ ভোটার-৬,২৫০ মহিলা ভোটার-৬,১৫০ মোট জনসংখ্যা প্রায়-১৩,০০০
মোট ভোটার সংখ্যা: প্রায় ১,৭৬,০০০
পুরুষ ভোটার: প্রায় ৮৭,০০০ (৫৩%)
মহিলা ভোটার: প্রায় ৮৩,০০০ (৪৭%)
মোট জনসংখ্যা: প্রায় ১,৭৮,০০০ (গ্রাম পঞ্চায়েত-ভিত্তিক গড় হিসাব) ।
রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা কেন্দ্র গুলির মধ্যে প্রথম সারিতে আছে দেগঙ্গা বিধানসভা কেন্দ্র । এই বিধানসভা কেন্দ্রে ৭০%-এর বেশি সংখ্যালঘু ভোটার । বিগত ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্যাপক ভোটে জয়লাভ করেছিলো ।
এই জয়ের মূল কারিগর ছিল দেগঙ্গা-১ ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ সহ ১১- টি গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল নেতৃত্ব । পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী কর্মসূচি জনগণের মধ্যে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জয়ী করার অন্যতম কারণ ছিলো। তবে দেগঙ্গা বাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ও দাবি বহিরাগত কোন প্রার্থী নয়, আগামী ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দেগঙ্গার কোন ভূমিপুত্র-কে তাদের বিধায়ক হিসেবে তারা দেখতে চায় । এই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১১-টি গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে পাশাপাশি বিধানসভা এলাকার দেগঙ্গা ও বারাসাত-১ পঞ্চায়েত সমিতিতে তৃণমূল কংগ্রেসে ক্ষমতায় রয়েছে বলিষ্ঠ ভাবে ।