কলকাতায় ফিলিস্তিনের সমর্থনে সাংবাদিক বৈঠক
কলকাতায় ফিলিস্তিনের সমর্থনে সাংবাদিক বৈঠক
কলকাতা:
আজ কলকাতায় আয়োজিত এক সাংবাদিক বৈঠকে বিভিন্ন নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী, ধর্মীয় নেতা ও রাজনৈতিক কর্মীরা গাজায় ইসরাইলের আগ্রাসন ও পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনার তীব্র নিন্দা জানান। বক্তারা বলেন, “গাজায় চলমান সামরিক অভিযান একটি সুস্পষ্ট গণহত্যা। নারী ও শিশুদের বড় অংশ ইতিমধ্যেই নিহত হয়েছেন, হাসপাতাল, স্কুল ও শরণার্থী শিবিরও লক্ষ্যবস্তু করা হচ্ছে।”
তারা সতর্ক করে দেন যে, ইসরাইলের সামরিক বা রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যেকোনো প্রচেষ্টা ইতোমধ্যেই অবরুদ্ধ অঞ্চলে ভয়াবহ মানবিক বিপর্যয়কে আরও গভীর করবে।
সাংবাদিক বৈঠকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়:
১) ভারত সরকারকে অবিলম্বে ইসরাইলের কর্মকাণ্ডের নিন্দা জানাতে হবে এবং সামরিক ও কৌশলগত সহযোগিতা বন্ধ করতে হবে।
২) নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে আন্তর্জাতিক প্রচেষ্টায় ভারতকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
৩) গাজায় খাদ্য, পানি, জ্বালানি ও চিকিৎসা সরবরাহের জন্য জরুরি মানবিক করিডর খুলতে হবে।
৪) আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলের সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয়।
৫) ভারতের নাগরিক সমাজকে সচেতনতা প্রচার, ইসরাইলি পণ্যের বয়কট ও শান্তিপূর্ণ সংহতি কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।
প্রেস কনফারেন্স থেকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকেও ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানানো হয়। বক্তারা জোর দিয়ে বলেন, গণহত্যার মুখে নীরব থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।