Tranding

মাদ্রাসায় শিক্ষক নিয়োগের দাবিতে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ

অনলাইন, বঙ্গ দর্পণ: মাদ্রাসা সার্ভিস কমিশনের দ্রুত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবিতে মঙ্গলবার বিকাশ ভবনের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভে অংশগ্রহণকারীরা মাদ্রাসা সার্ভিস কমিশনে ডেপুটেশনও প্রদান করেন।

কর্মসূচি মূলত আরবি বিষয়ে উত্তীর্ণ হবু শিক্ষকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সভা থেকে ৫ জনের একটি প্রতিনিধিদল মাদ্রাসা সার্ভিস কমিশনের সচিব সাজ্জাদ সিদ্দিকীকে স্মারকলিপি প্রদান করে।

সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মাওলানা কামরুজ্জামান জানান, কমিশনের সচিব জানিয়েছেন যে, পরীক্ষার ফলাফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হলেও মাদ্রাসা শিক্ষা ও সংখ্যালঘু দফতরের অনুমোদন না পাওয়ায় তা প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

মাওলানা কামরুজ্জামান মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আবেদন করেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, যদি আগামী এক সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ না হয়, তারা নবান্ন অভিযান চালাবেন। সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়নের জন্য ইতিবাচক পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.