মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের হিজাব নীতি নিয়ে হাড়োয়ায় বিক্ষোভ
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের একজন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মহিলা ডাক্তারকে জোরপূর্বক হিজাব খুলতে বাধ্য করার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে হাড়োয়া নাগরিক মঞ্চ। মঞ্চের আহ্বানে কয়েকশো মানুষ আজ হাড়োয়ার ধানপাতা বাজারে বিক্ষোভ করেন। বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন হাফেজ মোহাম্মাদ আজিজ উদ্দিন। প্রতিবাদীরা মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কুশপুত্তলিকায় আগুন জ্বালিয়ে তাদের ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন।
বিক্ষোভে উপস্থিত ছিলেন মাওলানা নুর উদ্দিন রহমানী, মাওলানা শাহরুল হক, হাফেজ আনিস, মাওলানা বাকিবুল ইসলাম, শিক্ষক মুন্না বাবু, মাওলানা শরিফুল ইসলামসহ সমাজের বিভিন্ন স্তরের সাধারণ মানুষ।
মুস্লিম সম্প্রদায়ের মহিলাদের ঐতিহ্যবাহী হিজাবের উপর আঘাতকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে বিক্ষোভকারীরা। তারা জানান, হিজাবের অধিকার রক্ষায় তারা যেকোনো প্রতিরোধের জন্য প্রস্তুত।
বিহারের বিভিন্ন অঞ্চলে নীতিশ কুমারের নির্দেশের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি চলতে থাকায় তার প্রভাব বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যেও স্পষ্ট অনুভূত হচ্ছে।