Tranding
রাজ্যের খবর / September 12, 2025

১৮ই সেপ্টেম্বর কলকাতায় ফিলিস্তিনিদের সমর্থনে প্রতিবাদ মিছিল

বঙ্গদর্পণ সংবাদদাতা: অত্যাচারিত ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানাতে আগামী ১৮ই সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার কলকাতায় আয়োজন করা হয়েছে এক বৃহৎ প্রতিবাদ মিছিলের। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মিছিলটি দুপুর ১টা থেকে মৌলালি সংলগ্ন রামলীলা পার্ক থেকে শুরু হয়ে ধর্মতলা (নিউ মার্কেটের পাশে, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন) পর্যন্ত অগ্রসর হবে। বিভিন্ন সামাজিক সংগঠন, মানবাধিকারকর্মী, ভিন্ন মতাদর্শ ও সাম্প্রদায়িক ঐক্যের প্রতিনিধিরা এই কর্মসূচিতে যোগ দেবেন। আয়োজকদের মতে, ফিলিস্তিনি ভাইবোনদের উপর চলমান দমন-নিপীড়ন ও হত্যাযজ্ঞের বিরুদ্ধে এ প্রতিবাদ হবে মানবিক দায়বদ্ধতার প্রতিফলন এবং শান্তি ও ন্যায়ের পক্ষে একটি দৃঢ় বার্তা। আয়োজকদের আহ্বান সম্মিলিতভাবে দেওয়া আবেদনপত্রে বলা হয়েছে, সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনে হাজার হাজার শিশু ও নারী নিহত হচ্ছেন। এই পরিস্থিতিতে ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ববোধ থেকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো প্রয়োজন। বিশেষভাবে সমস্ত মসজিদের ইমামদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, জুম্মার খুতবায় মুসল্লিদের এ সমাবেশ সম্পর্কে অবহিত করার জন্য। আবেদনকারীদের তালিকা এই আহ্বানে স্বাক্ষর করেছেন বহু বিশিষ্ট আলেম ও সমাজকর্মী, তাঁদের মধ্যে রয়েছেন— ক্বারী ফজলুর রহমান, ইমামে ঈদাইন ও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড-এর রুকন এবং অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিল পশ্চিমবঙ্গের সভাপতি ডা. মসীহুর রহমান, আমীর হালকা, জামাআতে ইসলামী হিন্দ, পশ্চিমবঙ্গ মুফতি মুজাহিদ হুসাইন হাবিবী, মহাসচিব, অল ইন্ডিয়া তাবলিগে সীরত মাওলানা মারুফ সালাফী, জমিয়তে আহলে হাদীস মাওলানা সাইয়্যেদ সাজ্জাদ হুসাইন, জেনারেল সেক্রেটারি, জমিয়তে উলামা বাংলাহ, ফুরফুরা শরীফ মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান, সদস্য, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড পীরজাদা সওবান সিদ্দিকী, ফুরফুরা শরীফ এছাড়া আরও অনেকে বিভিন্ন সংগঠন ও মঞ্চ থেকে এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন। যোগাযোগ প্রতিবাদ মিছিল সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করা যেতে পারে — শাদাব মাসুম (৭০০৩৭৯০৭৯৪), ওমর আওয়েস (৮২৪০৪১৫৭৪১), আশরাফ আলি কাশেমি (৯৭৪৮৫০৩১১৫)। আয়োজকরা আশা করছেন, এদিনের প্রতিবাদ মিছিল কলকাতার রাস্তায় এক শক্তিশালী শান্তির কণ্ঠস্বর হিসেবে ধ্বনিত হবে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.