Tranding

ভারতের গর্ব সাফিনা হুসেনের ম্যাগসেসে পুরস্কার , গর্বিত দেশ

বিশেষ প্রতিবেদন- অনলাইন বঙ্গদর্পণ :
মেয়েদের শিক্ষায় অনবদ্য অবদান এর জন্য ভারতের জন্য এক গর্ভের মধ্যে এনে দিল সমাজকর্মী সাফিনা হুসেন । 
মূলত স্কুল ছুটি মেয়েদের শিক্ষাঙ্গনে ফিরিয়ে আনার লক্ষ্যে আজীবন লড়াইয়ের স্বীকৃতি স্বরূপ তার প্রতিষ্ঠিত সংগঠন এডুকেট গার্লস এ বছরে এশিয়ার সর্বোচ্চ সম্মান ম্যাগসেসে পুরস্কার-২০২৫ প্রাপ্ত হয়েছে ।
একসময় সানফ্রান্সিস্কোতে কর্মরত ছিলেন সাফিনা হুসেন, পরে তিনি চাকরি ছেড়ে দেশের সেবার উদ্দেশ্যে ফিরে আসেন ভারতে । গ্রামের মেয়েরা যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় এবং তাদের যাতে উপযুক্ত শিক্ষার পরিবেশ দেওয়া যায় এটা ছিল তার মূল্য, এই লোককে হাতিয়ার করে গড়ে তোলেন এডুকেট গার্লস নামের একটি সংস্থা । তার প্রচেষ্টায় লাখো মেয়ে নতুন জীবনের দিশা পেয়েছে । মূলত রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ ও বিহারের ৩০ হাজারেরও বেশি গ্রামে কাজ করেছে তার সংস্থা ।
স্থানীয় মানুষের সহযোগিতায় কুড়ি লক্ষের বেশি মেয়েকে ফের শিক্ষার অঙ্গনে ফিরিয়ে এনেছেন তিনি । 
শুধুমাত্র স্কুলে ফিরিয়ে আনাই নয় শিক্ষার মানোন্নয়নে কাজ করছে ধারাবাহিকভাবে এই সংগঠনটি । বিশেষত্ব দরিদ্র পরিবারের মেয়েদের শিক্ষার গুরুত্ব বোঝানো এবং স্কুলের ভিতর মানসম্মত পাঠদানের পরিবেশ তৈরি করাই তাদের মূল লক্ষ্য বলে জানিয়েছেন সাফিনা হুসেন । তিনি বলেন- শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার কষ্ট আমি নিজে ভোগ করেছি তাই জানি শিক্ষা একজন মানুষের আত্মবিশ্বাস গড়ে তোলে । সেই বিশ্বাস থেকেই এডুকেট গার্লসের জন্য ।
সাফিনার এই স্বীকৃতি শুধুমাত্র তার ব্যক্তিগত অর্জন নয় বরং ভারতে নারী শিক্ষা আন্দোলনের এক ঐতিহাসিক অধ্যায়, আশা করি শিক্ষার আলো পৌঁছে দেওয়ার এই প্রচেষ্টা নিঃসন্দেহে ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে ।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.