Tranding
জাতীয় খবর / December 5, 2025

মোদীর বিশেষ উপহার পেলেন পুতিন: দিল্লির নৈশভোজে উষ্ণ অভ্যর্থনা

ভারত সফরে এসে বিশেষ সম্মান পেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার রাতে দিল্লির ৭, লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে অনুষ্ঠিত একান্ত নৈশভোজে পুতিনকে বিশেষ উপহার দিয়ে কৃতজ্ঞতা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রাশিয়ার রাষ্ট্রপ্রধান দিল্লিতে নামতেই প্রোটোকল ভেঙে নিজে বিমানবন্দরে পৌঁছে যান মোদী। সেখানেই দুই নেতা করমর্দন ও আলিঙ্গনে শুভেচ্ছা বিনিময় করেন। পরে একই গাড়িতে করে তাঁরা রওনা দেন প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশে।

নৈশভোজের শেষে মোদী পুতিনকে উপহার দেন রুশ-অনূদিত ‘শ্রীমদ্ভগবদ্ গীতা’। সমাজমাধ্যমে এই উপহার দেওয়ার মুহূর্তের ছবি শেয়ার করে মোদী লেখেন, “গীতার শিক্ষা সারা বিশ্বের মানুষের কাছে অনুপ্রেরণার উৎস।”

পুতিনের এই সফরকে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করার গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। শুক্রবারের বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন কৌশলগত বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.