Tranding
আর্ন্তজাতিক / September 30, 2025

পুতিন: ইউক্রেনে ‘ন্যায়সঙ্গত যুদ্ধ’-এ জয়ী হচ্ছে রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন যে তার দেশের সেনারা ইউক্রেনে একটি "ন্যায়সঙ্গত যুদ্ধ"-এ বিজয় অর্জন করছে। সোমবার ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, "আমাদের যোদ্ধা ও কমান্ডাররা আক্রমণ চালাচ্ছে, পুরো রাশিয়া এই ন্যায়সঙ্গত যুদ্ধে অংশ নিচ্ছে। আমরা আমাদের মাতৃভূমির প্রতি ভালোবাসা এবং ঐতিহাসিক ঐক্য রক্ষার জন্য লড়ছি এবং জয়ী হচ্ছি।"

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে পূর্ণাঙ্গ আক্রমণ চালায়, যাকে মস্কো ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে আখ্যায়িত করে। তাদের দাবি ছিল ইউক্রেনকে নিরস্ত্রীকরণ এবং নাৎসিবাদ নির্মূল। তবে কিয়েভ ও পশ্চিমা মিত্ররা এটিকে অন্যায় সাম্রাজ্যবাদী আগ্রাসন বলে অভিহিত করে।

বর্তমানে রাশিয়া প্রায় ১,১৪,৫০০ বর্গকিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করছে, যা ইউক্রেনের মোট ভূমির প্রায় ১৯ শতাংশ। এর মধ্যে রয়েছে ক্রিমিয়া উপদ্বীপ এবং পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বড় অংশ।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় আলাদা আলাদা বৈঠক করেছেন পুতিন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে। তবে যুদ্ধের সমাপ্তি এখনো অনিশ্চিত। সম্প্রতি ট্রাম্প বলেছেন, ইউক্রেনের এখনো ভূমি পুনরুদ্ধারের সুযোগ আছে, যা তার আগের অবস্থান থেকে সরে আসা। ওয়াশিংটন কিয়েভের ‘টোমাহক’ ক্ষেপণাস্ত্রের অনুরোধ বিবেচনা করছে বলে জানিয়েছে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.