Tranding
খেলাধুলা / November 2, 2025

বিশ্বকাপ ফাইনালে বাধা হতে পারে বৃষ্টি! ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে কী বলছে মুম্বইয়ের আবহাওয়া অফিস?

রবিবার ডিওয়াই পটেল স্টেডিয়ামে হবে মহিলা ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল। হরমনপ্রীতদের শুধু প্রতিপক্ষ নয়, মোকাবিলা করতে হতে পারে বৃষ্টিকেও।

রবিবার নবি মুম্বইয়ের ডিওয়াই পটেল স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা নারী দল। প্রতীক্ষিত এই বিশ্বকাপ ফাইনালের আগে মুম্বইয়ে আবহাওয়া নিয়ে তৈরি হয়েছে নতুন দুশ্চিন্তা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রবিবার দুপুরের পর থেকে মুম্বইয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৫১ শতাংশ, আর সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৫৮ শতাংশ। রাত পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে। ফলে পুরো ৫০ ওভার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

আবহবিদদের মতে, রবিবার দিনের তাপমাত্রা থাকবে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস, সঙ্গে উচ্চ আর্দ্রতা—যা খেলোয়াড়দের জন্য অস্বস্তিকর হতে পারে।

ডাকওয়ার্থ-লুইস নিয়মের সম্ভাবনা মাথায় রেখে ভারতীয় দলকে পরিকল্পনা সাজাতে হতে পারে, বিশেষত যদি তারা আগে ব্যাট করে।

সব মিলিয়ে হরমনপ্রীত কৌরদের লড়াই হবে শুধু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নয়, বর্ষার মেঘের সঙ্গেও।

ছবি: সংগৃহীত 

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.