নোয়াখালিতে আঞ্চলিক ইতিহাস সেমিনার অনুষ্ঠিত
নোয়াখালীতে ইতিহাস বিষয়ক সেমিনারে :৪ঠা অক্টোবর নোয়াখালী প্রেসক্লাব অডিটোরিয়ামে এফ ইসলাম হ্যারিটেজ আর্কাইভ এর আয়োজনে আঞ্চলিক ইতিহাস চর্চা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন প্রফেসর কাজী রফিক উল্যাহ,প্রবন্ধ উপস্থাপনা করেন আলহাজ্জ মো: ফখরুল ইসলাম,মুখ্য আলোচক ছিলেন বাংলার রেনেসাঁ সম্পাদক ও 'ওয়ার্ল্ড হিস্ট্রি হেরিটেজ অ্যাসোসিয়েশন ' এর প্রেসিডেন্ট আজিজুল হক । প্রায় অর্ধশতাধিক ইতিহাস চর্চার মানুষ উপস্থিত ছিলেন।
ওই সভায়১০৭ গ্রন্থ প্রণেতা মরহুম ড. খালেদ মাসুকে রসুলকে মরণোত্তর সম্মাননা ও বহু গ্রন্থ প্রণেতা ফখরুল ইসলাম সাহেবকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় ওয়ার্ল্ড হিস্ট্রি হেরিটেজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।