Tranding
সমাজকল্যাণ / September 13, 2025

গরিবের ডাক্তার: ডাঃ গৌরাঙ্গ গোস্বামীকে প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি

“আমৃত্যু পাঁচ টাকায় রোগী দেখব”—এই অঙ্গীকারে অবিচল ছিলেন মানবদরদী চিকিৎসক ডাঃ গৌরাঙ্গ গোস্বামী। উত্তরবঙ্গের সরকারি স্বাস্থ্যকেন্দ্রে চাকরি পেয়েও তিনি ফিরে এসেছিলেন কালনায়, শুধু গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

সকাল দশটা থেকে শুরু হত তাঁর রোগী দেখার পর্ব। মাঝে সামান্য বিরতি থাকলেও, রাতে কখন পর্যন্ত তিনি রোগী দেখবেন, তা কেউ নিশ্চিত বলতে পারত না। এমনকি করোনা কালে, যখন বহু চিকিৎসক চেম্বার বন্ধ করে দিয়েছিলেন, তখনও ডাঃ গোস্বামীর দরজা সকলের জন্য ছিল উন্মুক্ত।

কয়েক বছর আগে আজকের দিনেই থেমে গিয়েছিল তাঁর জীবনযাত্রা। গরিব মানুষের সেই আপন ভরসা আজ আকাশের তারা হয়ে আছেন অজানা দেশের পথে।

সাধারণ মানুষের কাছে তিনি ছিলেন ভগবানের মতো চিকিৎসক। তাঁর প্রয়াণ দিবসে তাঁকে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.