Tranding
রাজ্যের খবর / October 26, 2025

অনলাইন প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত: “বিশ্বমানবতার মূর্ত প্রতীক হযরত মুহাম্মাদ (সাঃ)”

অনলাইন ডেস্ক ● “বিশ্বমানবতার মূর্ত প্রতীক হযরত মুহাম্মাদ (সাঃ)” শীর্ষক অনলাইন প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন এবং বিজয়ীদের জন্য রইল বিশেষ শুভেচ্ছা ও শুভকামনা। 

এই প্রতিযোগিতাটি আয়োজন করেছিল স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া (SIO), পশ্চিমবঙ্গ শাখা। রাজ্য জুড়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বহু শিক্ষার্থী অংশ নেন। বিচারকদের সিদ্ধান্ত অনুযায়ী বিজয়ীদের তালিকা ঘোষণা করা হয়েছে।

বিজয়ীদের নাম নিম্নরূপঃ

1️⃣ রাজু ঘোষ (নদীয়া)

2️⃣ পায়েল বৈদ্য (হাওড়া)

3️⃣ জ্যোতির্ময় সরকার (মুর্শিদাবাদ)

4️⃣ মনিকা চক্রবর্তী (মুর্শিদাবাদ)

5️⃣ সৃজাতা মণ্ডল (দক্ষিণ ২৪ পরগণা)

6️⃣ লাল্টু সাহা (মুর্শিদাবাদ)

7️⃣ স্বাকশার বেরা (কলকাতা)

8️⃣ সুভম নাগ (কলকাতা)

9️⃣ কমালিকা সাহা (উত্তর দিনাজপুর)

🔟 সুভজিৎ মহাপাত্র (কলকাতা)

আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ)-এর মানবিক মূল্যবোধ, আদর্শ ও সর্বজনীন শিক্ষাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া।

SIO পশ্চিমবঙ্গের সভাপতি বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, “এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা সবাই নবীজির শিক্ষা ও জীবনদর্শনের আলোয় নিজেদের আরও সমৃদ্ধ করার আহ্বান জানাই।”

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.