কলকাতায় বাড়ছে আর এস ভাইরাসের দাপট
নিজস্ব সংবাদদাতা, অনলাইন বঙ্গ দর্পণ : কলকাতা | ২০ সেপ্টেম্বর ২০২৫
কলকাতায় শিশুদের মধ্যে শ্বাসতন্ত্রজনিত অসুখের প্রকোপ বাড়ছে। চিকিৎসকদের মতে, এ বছর আর এস ভাইরাস (Respiratory Syncytial Virus বা RSV) সংক্রমণ আগের তুলনায় অনেক বেশি এবং ভয়াবহ রূপ নিচ্ছে।
শহরের বেশ কয়েকটি হাসপাতাল ও নার্সিংহোমে ইতিমধ্যেই একাধিক শিশুকে অক্সিজেন সাপোর্ট এমনকি ভেন্টিলেশনে রাখতে হয়েছে। ডাক্তারদের দাবি, এবার শুধু নবজাতক বা এক–দুই বছরের শিশুই নয়, অপেক্ষাকৃত বড় শিশুরাও গুরুতরভাবে আক্রান্ত হচ্ছে।
সংক্রমিত শিশুদের মধ্যে মূলত দেখা যাচ্ছে—
কাশি, সর্দি ও হালকা জ্বর,খাওয়ার অনীহা,বুকে বাঁশির মতো শোঁ শোঁ শব্দ,শ্বাস নিতে হাপানো,বিশেষজ্ঞরা বলছেন, “সাধারণ সর্দি-কাশি ভেবে অবহেলা করলে বিপদ হতে পারে। অনেক সময় হঠাৎ করেই শ্বাসকষ্ট বেড়ে যায়।” আর এস ভাইরাসের কোনো সুনির্দিষ্ট ওষুধ নেই। চিকিৎসা মূলত সাপোর্টিভ কেয়ার এর ওপর নির্ভরশীল। অক্সিজেন দেওয়া,স্যালাইন ও জ্বর কমানোর ওষুধ । গুরুতর ক্ষেত্রে হাসপাতালে ভর্তি করা দরকার।
ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপি প্রয়োগ করা হচ্ছে ।
এ বিষয়ে ডাক্তারি ভাষায় অভিভাবকদের সতর্ক করেছেন যে,
শিশুদের বারবার হাত ধোয়াতে হবে, ভিড় এড়িয়ে চলতে হবে, পর্যাপ্ত ঘুম ও সুষম খাবার দিতে হবে,
সামান্য উপসর্গ দেখা দিলেও দেরি না করে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে । শিশু বিশেষজ্ঞদের মতামত হল “প্রতি বছর এই সময়ে সংক্রমণ বাড়ে, তবে এ বছর আক্রান্তের সংখ্যা ও তীব্রতা অনেক বেশি। দ্রুত চিকিৎসা ছাড়া জটিল পরিস্থিতি তৈরি হতে পারে । সব মিলিয়ে, কলকাতার অভিভাবকদের জন্য এখন সবচেয়ে জরুরি হলো সচেতনতা। সময়মতো চিকিৎসা নিলে আর এস ভাইরাসে বড় বিপদ এড়ানো সম্ভব।