বিহারে কংগ্রেসের বিরুদ্ধে RJD প্রার্থী ঘোষণা, জোটে টানাপোড়েন
বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে বিরোধী জোটের মধ্যে অপ্রত্যাশিত টানাপোড়েন দেখা দিয়েছে। তেজস্বী যাদবের দল রাশট্রীয় জনতা দল (RJD) কংগ্রেসের বিরুদ্ধেই তিনটি আসনে প্রার্থী ঘোষণা করেছে। এই তালিকায় রয়েছে লালগঞ্জ, কাহালগাঁও এবং বৈশালী আসন।
কংগ্রেস ইতিমধ্যেই এসব আসনে প্রার্থী ঘোষণা করেছিল। লালগঞ্জে আদিত্যকুমার রাজা, কাহালগাঁওয়ে সদানন্দ সিংহ, বৈশালীতে সঞ্জীব কুমার। এদিকে RJD যথাক্রমে শিবানী শুল্কা, রাজনীশ ভারতী ও অশোক কুমার কুশওয়াহাকে প্রার্থী করেছে।
জোটের অন্য দুই অংশীদার, সিপিআই এবং বিকাশশীল ইনসান পার্টি (VIP) ও কিছু আসনে পৃথক প্রার্থী তালিকা প্রকাশ করেছে। ফলে কিছু আসনে সরাসরি ‘দ্বন্দ্ব’ তৈরি হয়েছে, যেমন তারাপুর ও বাচওয়ারা।
কংগ্রেসের বিহার প্রধান রাজেশ রামের অভিযোগ, RJD নিজেদের স্বার্থে জোটবিরোধী পদক্ষেপ গ্রহণ করছে। তবে RJD আশাবাদী যে, আসনরফা চূড়ান্ত হলে জোটের সমন্বয় ঠিক হবে।