ভারতীয় বিচারপতিকে জুতো নিক্ষেপ আর এস এস আইনজীবির
বিশেষ প্রতিবেদন : স্বাধীন ভারতে আজ এক কলঙ্কজনক অধ্যায়ের সূচনা হলো ৷ ভারতের সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি গোভাইকে জুতো ছুঁড়ে মারল 'আইনজীবী' নামের আর এস এসের কর্মী এক কলঙ্কিত এ্যাডভোকেট ৷ বিচারপতি গোভাই সুপ্রীম কোর্টের বিচারকের আসনে আসীন হয়ে ভারতের সংবিধানের 'ধর্ম নিরপেক্ষতা'র মহান আদর্শকে বাস্তবায়িত করার চেষ্টা করছিলেন ৷ আর তাতেই চক্ষুশূল হয়ে যান ক্ষমতাসীন বিজেপি ও আর এস এস পন্হীদের কাছে ৷ বিচারপতি গোভাইকে ঠারেঠুরে নানাভাবে হুমকি দিতে থাকে উগ্রপন্থী ধর্মান্ধরা ৷ তাতে দমে না গিয়ে বিচারপতি গোভাই কেন্দ্র ও বিভিন্ন রাজ্যের প্রশাসনের মুসলিম দমন পীড়ন নির্যাতনের বিরুদ্ধে আইনের মাধ্যমে হস্তক্ষেপ করতে থাকেন ৷ তাতেই ক্ষেপে গিয়ে ন্যক্করজনক ঘটনা আজকের এই জুতো ছোঁড়া তারই ফলশ্রুতি ৷ তবুও বিচারপতি গোভাই এতে দমে না গিয়ে তিনি তাঁর কর্তব্যে অবিচল ও অনড় থাকেন ৷ স্যালুট ভারতের ধর্ম নিরপেক্ষতার মহান আদর্শে অবিচলিত নিষ্ঠাবান বিচারপতি গোভাই'কে।