Tranding
জাতীয় খবর / October 28, 2025

মুল্লী ও জঙ্গী বলে কটূ মন্তব্যে কষ্টে ভেঙে পড়লেন সমাজবাদী পার্টির সাংসদ ইকরা হাসান

নিজস্ব প্রতিবেদন ● মিল্লি বাংলা

সমাজবাদী পার্টির সাংসদ ইকরা হাসান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষমূলক ও কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হয়েছেন। তাঁকে উদ্দেশ্য করে ‘মুল্লী’ ও ‘জঙ্গী’ বলে গালাগাল দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এই তরুণ নেত্রী। বিষয়টি নিয়ে গভীর কষ্ট প্রকাশ করতে গিয়ে ইকরা হাসান সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়েন।

ইকরা হাসান বলেন,

 “বিরোধ করার অধিকার সবার আছে, কিন্তু ধর্ম, সম্প্রদায় ও নারীদের বিরুদ্ধে যেভাবে ভাষা ব্যবহার করা হচ্ছে, তা সমাজকে ভাঙার কাজ করছে। যেভাবে আমাকে গালাগালি দেওয়া হচ্ছে, তা শুধু আমার অপমান নয়, বরং এই অঞ্চলের প্রতিটি নারীর অপমান।”

তিনি আরও যোগ করেন,

 “আমি কখনও ধর্ম সম্প্রদায়ের রাজনীতি করিনি। সবসময় সবাইকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করেছি।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইকরা হাসানের প্রতি এমন কটূ মন্তব্য কেবল ব্যক্তি আক্রমণ নয়, বরং সমাজে বিভেদের রাজনীতি উস্কে দেওয়ার অপচেষ্টা। এ ঘটনার নিন্দা জানিয়ে সমাজের বিভিন্ন স্তর থেকে নারী নেত্রীর প্রতি সংহতি প্রকাশ করা হয়েছে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.