Tranding
আর্ন্তজাতিক / December 22, 2025

পাকিস্তানের সেনাপ্রধানকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করল সৌদি আরব

সৌদি আরব পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান প্রদান করেছে। রোববার রাজধানী রিয়াদে আয়োজিত এক অনুষ্ঠানে সৌদি প্রতিরক্ষা মন্ত্রী যুবরাজ খালিদ বিন সালমান তাঁর হাতে ‘কিং আবদুলআজিজ মেডেল (এক্সেলেন্ট ক্লাস)’ তুলে দেন।

সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী, বাদশাহ সালমানের নির্দেশে এই সম্মান প্রদান করা হয়। সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে কৌশলগত সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা এবং দ্বিপাক্ষিক অংশীদারিত্ব জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবেই জেনারেল আসিম মুনিরকে এই পদকে ভূষিত করা হয়েছে।

পদক প্রদান অনুষ্ঠানের পাশাপাশি যুবরাজ খালিদ বিন সালমান ও জেনারেল আসিম মুনিরের মধ্যে একটি বৈঠকও অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সামরিক ও কৌশলগত সহযোগিতা আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয় এই বৈঠকে।

 

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.