সৌদি আরব: সিরিয়ার সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করবে রিয়াধ
রিয়াধে শুক্রবার সৌদি সংস্কৃতি মন্ত্রী প্রিন্স বদর বিন আবদুল্লাহ বিন ফারহান সিরিয়ার সংস্কৃতি মন্ত্রী মোহাম্মদ ইয়াসিন সালেহর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকের পর প্রিন্স বদর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ জানান, সৌদি আরব ও সিরিয়ার মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন বিদ্যমান, যা দুই দেশের জনগণকে ঘনিষ্ঠভাবে যুক্ত করে রেখেছে।
তিনি বলেন, সাহিত্য, পোশাক, ঐতিহ্য ও জাদুঘরের ক্ষেত্রে এই সম্পর্ক আরও মজবুত করতে দুই দেশ একসঙ্গে কাজ করবে।
পরে সিরিয়ার মন্ত্রী মোহাম্মদ সালেহ সৌদি উপ-সংস্কৃতি মন্ত্রী হামিদ ফায়েজ এবং সাহিত্য, প্রকাশনা ও অনুবাদ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী ড. আব্দুল লতিফ আল-ওয়াসিলের সঙ্গে ২০২৫ সালের রিয়াধ আন্তর্জাতিক বইমেলা পরিদর্শন করেন।