সৌদি আরব-চীন যৌথ নৌ মহড়া ‘ব্লু সোর্ড–৪’ শুরু
জুবাইল: সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সৌদি ও চীনা নৌবাহিনীর যৌথ মহড়া ‘ব্লু সোর্ড–৪’ (সেইফ আল-আজরাক–৪) শুরু হয়েছে। মহড়াটি পূর্বাঞ্চলীয় নৌবহরের আওতাধীন কিং আব্দুল আজিজ নৌ ঘাঁটিতে অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই মহড়ার লক্ষ্য দুই দেশের মধ্যে সামরিক অভিজ্ঞতা বিনিময় এবং অংশগ্রহণকারীদের যুদ্ধ প্রস্তুতি ও দক্ষতা বৃদ্ধি করা।
এছাড়াও, মহড়াটি সন্ত্রাসবিরোধী সামুদ্রিক অভিযান, জলদস্যুতা দমন, সমুদ্রের মাইন অপসারণ এবং ট্যাকটিক্যাল ড্রোন পরিচালনার মতো ক্ষেত্রে সক্ষমতা উন্নয়নে সহায়তা করবে।