সৌদি যুবরাজ ও সিরিয়ার প্রেসিডেন্টের ফোনালাপ, সিরিয়ার অর্থনীতি পুনরুদ্ধারের প্রচেষ্টা নিয়ে আলোচনা
সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল–শারার সঙ্গে ফোনে কথা বলেছেন। মঙ্গলবার হওয়া এই আলোচনায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়।
ফোনালাপে সৌদি আরব ও সিরিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারত্ব জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন তারা। পাশাপাশি উভয় নেতা আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং সিরিয়ার অর্থনীতি পুনরুদ্ধারে চলমান প্রচেষ্টাগুলো নিয়েও মতবিনিময় করেন।
সাম্প্রতিক সময়ে রিয়াদ ও দামেস্কের সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতায় এই কথোপকথনকে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।