Tranding
মধ্যপ্রাচ্য / December 10, 2025

রিয়াদে ‘কিং সালমান এয়ার বেস’-এর নতুন স্থাপনা উদ্বোধন করলেন সৌদি যুবরাজ

সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান রিয়াদে ‘কিং সালমান এয়ার বেস’-এর নতুন স্থাপনা উদ্বোধন করেছেন। গতকাল অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মধ্যাঞ্চলে অবস্থিত ঘাঁটির আধুনিকীকরণ ও কৌশলগত উন্নয়ন প্রকল্পের বিভিন্ন পর্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

সৌদি আরবের সরকারি তথ্য অনুযায়ী, এই উন্নয়ন প্রকল্পের লক্ষ্য হলো রয়্যাল সৌদি এয়ার ফোর্সের যুদ্ধ–প্রস্তুতি আরও জোরদার করা এবং আধুনিক সামরিক অবকাঠামো গড়ে তোলা। নতুন স্থাপনাগুলো ঘাঁটির সক্ষমতা বাড়াবে এবং দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে জানানো হয়েছে।

অনুষ্ঠানে শীর্ষ সামরিক কর্মকর্তা ও সরকারি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.