Tranding
আর্ন্তজাতিক / November 18, 2025

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্র সফর আজ শুরু! দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে রিয়াদ–ওয়াশিংটনের উচ্চস্তরের আলোচনার প্রস্তুতি

সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আজ (১৮ নভেম্বর ২০২৫) যুক্তরাষ্ট্রে সরকারি কর্ম-সফর শুরু করছেন। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশনা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

সৌদি রয়্যাল কোর্ট এক বিবৃতিতে জানায়, সফরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সমসাময়িক ইস্যুও আলোচ্যসূচিতে থাকবে।

ওয়াশিংটনের রাজনৈতিক মহল এই সফরকে কৌশলগত গুরুত্বের একটি বড় ঘটনা হিসেবে দেখছে। মার্কিন প্রশাসন সফর উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। শুক্রবার ফ্লোরিডায় সপ্তাহান্তে যাওয়ার পথে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “এটি কেবল একটি বৈঠক নয়… আমরা সৌদি আরব ও যুবরাজকে সম্মান জানাচ্ছি।”

‘আশরারক আল-আওসাত’ পত্রিকার বিস্তৃত কাভারেজে দুই দেশের বিশেষজ্ঞ ও সাবেক কর্মকর্তারা জানান, সৌদি–মার্কিন সম্পর্ক আরও গভীর করার সুযোগ তৈরি হবে এই সফরের মাধ্যমে। তারা বলেন, রাজনৈতিক সমাধানের সম্ভাবনা, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক স্থিতিশীলতা—সব কিছুই আলোচনার মূল কেন্দ্রে থাকবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মধ্যপ্রাচ্যবিষয়ক সাবেক শীর্ষ কর্মকর্তা বারবারা লিফ জানান, দুই দেশের সম্পর্ক “অত্যন্ত গুরুত্বপূর্ণ”, কারণ এটি আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে যৌথ প্রচেষ্টার পথ তৈরি করে। যুক্তরাষ্ট্রের সাবেক সৌদি রাষ্ট্রদূত মাইকেল রাটনি বলেন, “সৌদি আরবে যে দ্রুত রূপান্তর ঘটছে, তা অত্যন্ত উল্লেখযোগ্য। সমাজ ও অর্থনীতির প্রকৃতি বদলে গেছে, এবং আমেরিকানরা ধীরে ধীরে—হয়তো কিছুটা দেরিতে হলেও—এই পরিবর্তনগুলো লক্ষ্য করতে শুরু করেছে।”

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.