Tranding
জেলার খবর / September 10, 2025

ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ব্যক্তিগত গাড়িতে এক্সিডেন্টের কারণে মৃত এক পথচারী

গত ২রা সেপ্টেম্বর  ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লার কনভয়ের পাইলট কার এক যুবককে ধাক্কা দিয়েছিল। মহম্মদ তাজুদ্দিন নামের সেই যুবকটি ঐ দুর্ঘটনায় মারা যান। ভাইয়ের মৃত্যুর  তীব্র   এ  শোকে বড় ভাইও প্রয়াত হন। বিষয়ে পিরজাদা নওশাদ সিদ্দিকীর বক্তব্য, আমি আজ এই শোকার্ত পরিবারের সঙ্গে দেখা করে তাদের আমার সমবেদনা জানাই। কিন্তু ঘটনা হল, এই পরিবারটি এখন খুবই বিপর্যস্ত অবস্থায় রয়েছে।  দুটি ছোট ছেলে আর একটি ছোট মেয়ে আছে। আছে বৃদ্ধা মা, স্ত্রী আর একটি বোন। কিন্তু ক্ষোভের বিষয় হল সওকাত মোল্লার অমানবিক আচরণ। ঘটনার পর এক সপ্তাহ কেটে গেছে। কিন্তু তিনি এতই ব্যস্ত মানুষ যে এই পরিবারটির সঙ্গে দেখা করলেন না। এত দাম্ভিকতা কেন? একটি গরিব পরিবারের এই অসহায় অবস্থা। তারই কনভয়ের গাড়ির ধাক্কায় প্রাণ গেছে যুবকটির। এতটুকু অনুশোচনা বোধ নেই এই তৃণমূল কংগ্রেস নেতার? আমি জেনে অবাক হয়েছি যে গাড়িটি ধাক্কা মেরেছে, সেই গাড়িটির বৈধ কাগজপত্রও নেই। বিধায়ক সাহেব একটি‌ অবৈধ গাড়ি তার কনভয়ের  নিয়ে ঘোরাফেরা করছেন! ভাবা যায়? 
আমি দাবি জানিয়েছি যে বাড়ির ছেলেমেয়েদের লেখাপড়ার দায়িত্ব সরকারকে বহন করতে হবে। তাছাড়া ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের কারুর একজন
সরকারী চাকুরির ব্যবস্থা,  সেই দাবিও তুলেছি, জানালেন বিধায়ক নওশাদ সিদ্দিক ।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.