Tranding
আর্ন্তজাতিক / November 26, 2025

উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় অপহৃত ২৪ স্কুলছাত্রীকে উদ্ধার করেছে নিরাপত্তাবাহিনী

নাইজেরিয়ায় গত সপ্তাহে উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেবি প্রদেশের একটি বিদ্যালয় থেকে অপহৃত ২৪ জন স্কুলছাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন। খবর—অ্যাসোসিয়েটেড প্রেস।

১৭ নভেম্বর বন্দুকধারীরা ওই স্কুলে হামলা চালিয়ে শিক্ষার্থীদের অপহরণ করে। শুরুতে পুলিশ জানায়, মোট ২৫ জন ছাত্রীকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। তবে প্রেসিডেন্ট টিনুবোর সর্বশেষ ঘোষণায় বলা হয়েছে, উদ্ধার হওয়া শিক্ষার্থীর সংখ্যা ২৪ জন এবং সবাই জীবিত। উদ্ধার অভিযান কিভাবে পরিচালিত হয়েছে—তা বিস্তারিত জানানো হয়নি।

প্রেসিডেন্ট টিনুবো বলেন,

“সব চব্বিশজন ছাত্রীর উদ্ধার আমাকে স্বস্তি দিয়েছে। এখন জরুরি ভিত্তিতে ঝুঁকিপূর্ণ এলাকায় আরো নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে হবে, যাতে ভবিষ্যতে এমন অপহরণ রোধ করা যায়।”

কেবি প্রদেশে এই হামলাটি সাম্প্রতিক সময়ে নাইজেরিয়ার বিভিন্ন এলাকায় সংঘটিত ধারাবাহিক গণ–অপহরণের অংশ বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ও নিরাপত্তা বিশ্লেষকরা।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.