Tranding
আর্ন্তজাতিক / September 12, 2025

DMC-তে সেমিনার: “মানবিক মননে গড়ে তুলি সুস্থ সমাজ” উদ্যোগে ছাত্রীদের অনুপ্রেরণা

অনলাইন বঙ্গদর্পণ :
গত ১০ই সেপ্টেম্বর দীনিয়াত মুয়াল্লিমা কলেজ (DMC)-এ “মানবিক মননে গড়ে তুলি সুস্থ সমাজ” শীর্ষক ক্যাম্পেইন উপলক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হয়, আলহামদুলিল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মুজাহিদুন শেখ, ব্লক সভাপতি রজনী খাতুন, ব্লক সম্পাদিকা সুমাইয়া খাতুন, সাংস্কৃতিক সম্পাদিকা সারা ফাইজা এবং সহকারী মোকামে নাজিমা মাসুরা বেগম সাহেবা।

৮০-র অধিক ছাত্রী ও শিক্ষিকাদের উপস্থিতিতে সেমিনার প্রাণবন্ত হয়ে ওঠে। GIO-র লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অবগত হয়ে তাঁরা গভীরভাবে অনুপ্রাণিত হন এবং ভবিষ্যতে সমাজগঠনমূলক কাজে সহযোগিতার আশ্বাস দেন। ছাত্রীরা নিজেদের অনুভূতি প্রকাশের মধ্য দিয়ে সুন্দরভাবে প্রোগ্রামের সমাপ্তি ঘটে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.