Tranding
আর্ন্তজাতিক / September 11, 2025

সিউল: উত্তর কোরিয়ার নেতা কন্যাকে উত্তরসূরি হিসেবে শক্তিশালী করছেন

দক্ষিণ কোরিয়ার সংসদ সদস্যরা আজ (বৃহস্পতিবার) দেশটির গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার কন্যা কিম জু-আইকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠা আরও দৃঢ় করেছেন। তিনি সম্প্রতি তার কন্যাকে সঙ্গে নিয়ে চীন সফরে যান, জানিয়েছে রয়টার্স।দক্ষিণ কোরিয়ার জাতীয় সংসদের গোয়েন্দা কমিটির সদস্য লি সাং-কিউন বলেন, জু-আই বেইজিং সফরের সময় উত্তর কোরিয়ার দূতাবাসেই অবস্থান করেন এবং প্রকাশ্যে আসেননি। তবে বাবার সঙ্গে বিদেশ সফরে সঙ্গ দেওয়াই তাকে শাসনব্যবস্থার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে একটি চিত্র গড়ে তুলতে যথেষ্ট ছিল।কমিটির আরেক সদস্য পার্ক সুন-উন বলেন, “কিম জু-আইকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠা করা হচ্ছে মাঝে মাঝে তার প্রকাশ্য উপস্থিতির মাধ্যমে, একই সঙ্গে তাকে আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়া হচ্ছে যদিও তিনি প্রকাশ্য অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না।”এই মাসের শুরুর দিকে কিম এক নজিরবিহীন সফরে বেইজিং যান বহুপক্ষীয় এক সমাবেশে অংশ নিতে। সেখানে তিনি সামরিক কুচকাওয়াজ দেখেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশে দাঁড়ান।দক্ষিণ কোরিয়ার সংসদ সদস্যদের বরাত দিয়ে বলা হয়েছে, ওই সম্মেলনের ফাঁকে কিম শি ও পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন। এর মাধ্যমে তিনি এই বার্তাই দিতে চেয়েছেন যে উত্তর কোরিয়া আর একঘরে নয় এবং দেশটি চীনের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করতে চায়।


 

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.