Tranding
আর্ন্তজাতিক / December 20, 2025

ইউক্রেনের ওডেসা বন্দরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৭

ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী ওডেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও প্রায় ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

শুক্রবার ওডেসা বন্দরের একটি এলাকায় এই হামলা চালানো হয়। আঞ্চলিক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর বন্দরের পার্কিং এলাকায় থাকা একাধিক ট্রাকে আগুন ধরে যায়। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, বন্দরের অবকাঠামো লক্ষ্য করে আবারও হামলা হয়েছে এবং এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা সাতজন হলেও তা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, ওডেসা ইউক্রেনের অন্যতম প্রধান বন্দরশহর। কৃষ্ণসাগরের তীরে অবস্থিত এই অঞ্চলের তিনটি বন্দর দিয়ে ইউক্রেনের শস্য ও অন্যান্য পণ্য ইউরোপসহ বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে ওডেসা ও এর বন্দরগুলো বারবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

সাম্প্রতিক সময়ে ওডেসা অঞ্চলে রুশ হামলার মাত্রা আরও বেড়েছে। তবে এই সর্বশেষ হামলার বিষয়ে এখনো রাশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো 

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.